চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোশাররফকে নিয়ে চ্যালেঞ্জিং শুটিং শেষ করলেন ব্রাত্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 02, নভেম্বর 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদকদের সঙ্গে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ মুক্তির পর পরই নতুন ছবির ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের দাপুটে অভিনেতা ও নির্দেশক ব্রাত্য বসু। হুগলির ‘দাউদ ইব্রাহিম’ খ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলকে নিয়ে সদ্যই সেই ছবির শুটিং শেষ করেছেন এই নির্দেশক।

গ্যাংস্টার হুব্বাকে নিয়ে ব্রাত্য বসুর সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ছবিতে হুব্বার চরিত্রে মোশাররফকে দেখতে কেমন লাগবে, তা আগেই প্রকাশ করেছেন নির্মাতা। এবার ‘হুব্বা’র শুটিং সম্পন্ন হওয়ার খবর জানিয়ে বেশকিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন ব্রাত্য বসু।

নির্মাতা ব্রাত্য বসু শুটিং শেষ হয়েছে জানিয়ে কিছু স্থিরচিত্র শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘নতুন ক্রাইম থ্রিলার গ্যাংস্টার ছবি ‘হুব্বা’র শেষ পর্বের বর্ণময় এবং চ্যালেঞ্জিং শুটিং শেষ হল।’

চ্যানেল আই অনলাইন: মোশাররফের সঙ্গে শুটিং সেটে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি লিখেছেন,‘ছবিতে নাম ভূমিকায় আছেন মোশাররফ করিম। সঙ্গে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তাছাড়া নতুন একঝাঁক থিয়েটারের ডিসিপ্লিন্ড সম্ভাবনাময় এবং পোড়খাওয়া উদ্দীপক অভিনেতা অভিনেত্রীরাও আছেন।’

এরআগে ব্রাত্য বসু কলকাতার সংবাদ মাধ্যমকে ছবিটি নিয়ে বলেন, ‘ডিকশনারি’-তে পুরোদস্তুর সম্পর্কের গল্প বলেছিলাম, এবারের ছবির প্রেক্ষাপট রাজনীতি ও সমাজব্যবস্থা। এটিকে পটিলিক্যাল থ্রিলার বলা যায়।

কিন্তু কে এই হুব্বা শ্যামল? হুগলির দাউদ ইব্রাহিম নামেও পরিচিত ছিলেন এই গ্যাংস্টার। নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত হন হুব্বা। হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। খুন, অপহরণ, ড্রাগ পাচারের ৩০টি মামলা ছিল তার বিরুদ্ধে, পুলিশের হাতে তিনবার গ্রেপ্তার হয়েও জামিনে ছাড়া পান। ২০০৫ সালে সল্ট লেক থেকে হুব্বার অতিনাটকীয় গ্রেপ্তারির কথা আজও মনে রেখেছে পশ্চিমবঙ্গের মানুষ।

শোনা যায়, ৭০টা মোবাইল ফোন ব্যবহার করত হুব্বা। এই ডন ২০০৯ সালে লোকসভা নির্বাচনে স্বাধীনভাবে ভোটেও দাঁড়িয়েছিলেন। যাতে বেজায় বিপাকেও পড়েছিল শাসকদল। পরবর্তী সময়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। ২০১১ সালে বেশকিছুদিন নিখোঁজ থাকার পর বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের পচগলা দেহ ভেসে উঠে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তার।

Tags: ইন্দ্রনীল সেনগুপ্তকলকাতাথিয়েটারপৌলুমী বসুব্রাত্যব্রাত্য বসুমোশাররফ করিমশুটিংসিনেমাহুব্বা
Previous Post

অ্যাডিলেডে ‘খেলা হবে’ স্লোগান

Next Post

লিটন-সাকিবদের কঠিন লক্ষ্য দিলেন রাহুল-কোহলিরা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে আলোচনা করছে, খেলোয়াড়রা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন-সাকিবদের কঠিন লক্ষ্য দিলেন রাহুল-কোহলিরা

দম্পতি নিহতের ছবি, নারী ও পুরুষের ছবি পাশাপাশি দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ধামরাইয়ে বাসচাপায় দম্পতি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT