চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন কার্তিক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 31, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশে খেলতে আসছে, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রানখরা বিশ্বকাপেও টেনে এনেছেন দিনেশ কার্তিক। ব্যাটে রান পেতে যখন ধুঁকছেন, তখন উইকেটরক্ষক-ব্যাটারের মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে চোট। পিঠের চোট এতটাই তীব্র হয়েছে যে, সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার মাঝেই মাঠ ছাড়তে হয়েছে। ৩৭ বর্ষী এবার শঙ্কায় বাংলাদেশের বিপক্ষেও।

কার্তিকের চোটের যে অবস্থা তাতে সাকিব আল হাসানের দলের বিপক্ষে নামার সম্ভাবনা অল্পই। বাজে ফর্মের কারণে অবশ্য এমনিতেই বাদ পড়ার শঙ্কায় আছেন। অফিসিয়ালি তার চোটের ব্যাপারে এখনও কিছু জানায়নি ভারতের টিম ম্যানেজমেন্ট।

রোববার পার্থে সাউথ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হারার পর ভারতের পেসার ভূবনেশ্বর কুমার জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারত হয়তো তাকে পাচ্ছে না। রোহিত শর্মার দল অপেক্ষা করছে ফিজিওর রিপোর্টের।

ভূবি বলেছেন, ‘তার পিঠের কিছুটা চোট রয়েছে। খেলা শেষে তার সঙ্গে দেখা করি নাই। তবে হোটেলে ফেরার সময় কথা বলব। আমরা ফিজিও রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’

প্রোটিয়াদের ১৩৪ রানে লক্ষ্য দেয়া ম্যাচে ব্যাট হাতে ধুঁকেছেন কার্তিক। সূর্যকুমার যাদবের সঙ্গে ৫২ রানের জুটিতে করেছেন মাত্র ৬ রান, খেলেছেন ১৫ বল। পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ছিলেন খোলস আবৃত। আসরে উইকেটের পেছনে চার ক্যাচ এবং ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন সবে ৬ রান।

প্রোটিয়াদের ব্যাটিং ইনিংসের ১৫তম ওভার শেষে ব্যথায় কুঁকড়ে যান কার্তিক। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। কয়েক মিনিট পর পিঠের ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। বদলে উইকেটের পেছনে দাঁড়ান একাদশের বাইরে থাকা রিশভ পান্ট। অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষেও পান্টের হাতেই গ্লাভস তুলে দিতে পারে ভারত।

Tags: অ্যাডিলেডকার্তিকটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতটি-টুয়েন্টি সাউথ আফ্রিকাপার্থলিড টি-টুয়েন্টি বিশ্বকাপ
Previous Post

এক হাজার স্কুল শিক্ষার্থীর মাঝে আত্মবিশ্বাস জুগিয়েছে ‘ডাভ’ ও ‘টিচ ফর বাংলাদেশ’ 

Next Post

দর্শকচাপে কলকাতায় বাড়লো ‘হাওয়া’র শো

Next Post
দর্শকদের ভিড়, বড় পর্দায় হাওয়া সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকচাপে কলকাতায় বাড়লো ‘হাওয়া’র শো

সেনাপ্রধান নতুন বৈমানিকদের সার্টিফিকেট ও ফ্লাইং ব্রেভেট প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বৈমানিকদের সার্টিফিকেট ও ফ্লাইং ব্রেভেট দিলেন সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT