চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্নায়ুচাপী ম্যাচে ভারতকে হারাল সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 অপরাহ্ন 30, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা মাঠে মুখোমুখি, ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওয়ার প্লেতে ২৪ রান তুলতেই নেই সাউথ আফ্রিকার তিন টপ অর্ডার। আর্শদ্বীপ সিং-মোহাম্মদ শামির বল তখন সাইসাই করে বেরিয়ে যাচ্ছে! মাঝে ধুঁকতে থাকা প্রোটিয়াদের উপর জমছিল রানের পাহাড়। ভারতের ১৩৪ রানের লক্ষ্যে শুরুতে খাবি খেলেও পরে মার্করাম-মিলারে চড়ে পারি দিয়েছে টেম্বা বাভুমার দল।

পার্থ স্টেডিয়ামে দেড়শর নিচে রানের লক্ষ্যে খাবি খায় প্রোটিয়ারা। আর্শদ্বীপের তোপে দ্বিতীয় ওভারের প্রথম ও তৃতীয় বলে ফেরেন দুই ইনফর্ম প্রোটিয়া ব্যাটার। অল্পক্ষণ পর চাপ বাড়িয়ে ফেরেন অধিনায়ক বাভুমা। দুই ফিফটিতে শেষ পর্যন্ত ২ বল ও ৫ উইকেট হাতে রেখে স্নায়ুচাপী ম্যাচে জয় তুলে নেয় সাউথ আফ্রিকা।

ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের মহড়া দেওয়ার আগে ম্যাচে ভালো অবস্থানেই ছিল রোহিত শর্মার দল। ৩ রানের মাঝে কুইন্টন ডি কক ও রাইলি রুশো ফেরার পর বাভুমা ফেরেন চাপ দ্বিগুণ করে। ৫.৪ ওভারে ২৪ রানে প্রোটিয়া অধিনায়ক ফিরলে শিথীল হয়ে যায় রান তোলার গতি। তখন প্রোটিয়াদের এমন অবস্থা যেন শতরানের আগেই থেমে যাবে ইনিংস।

রানের চাকা সচল রেখে ১৫.৪ ওভারে দলীয় শতরান আনে মার্করাম-মিলার। ৭৬ রানের ম্যাচ বাঁচানো জুটিতে ফিফটি করেন মার্করাম, ৪১ বলে ইনিংস সাজান ছয় চার ও এক ছক্কায়। বাকি পথে ট্রিসটান স্টাবস ভালো সঙ্গ দিতে না পারলেও ওয়েইন পারনেলকে নিয়ে ৬ বলের ৬ রানের সমীকরণ মিলিয়ে দেন মিলার। স্নায়ুচাপী ম্যাচে প্রোটিয়াদের এনে দেন ৫ উইকেটের জয়।

৪৬ বলে ৫৯ রানের ম্যাচজয়ী ইনিংস সাজান কিলার খ্যাত মিলার। খেলেন চার চার ও তিন ছক্কার মার। ভারতের হয়ে দারুণ শুরু আনা আর্শদ্বীপ ৪ ওভারে ২৫ রানে ফেরান দুই প্রোটিয়া ব্যাটারকে। একটি করে উইকেট শিকার করেছেন সামি, পান্ডিয়া ও ৪ ওভারে ৪৩ রান দেওয়া অশ্বিন।

এরআগে পার্থে ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, লুনগি এনগিডি ও এনরিক নর্টজে— এই চার প্রোটিয়া পেসারের তোপে পড়েন রোহিত-কোহলিরা। দলীয় পঞ্চাশের আগে হট-ফেভারিট দলটি হারায় শুরুর ৫ ব্যাটারকে। ভরসার যোগ্য প্রমাণ দিয়ে যাদব লড়ে সাউথ আফ্রিকাকে এনে দেন ১৩৪ রানের লক্ষ্য।

আগে ব্যাটিং নেয়া ভারতের হতাশার উদ্বোধন হয় চতুর্থ ওভারে। দলীয় ২৩ রানে রোহিত এনডিগিকে ক্যাচ দিলে ইনিংসে ধসের শুরু হয়। রোহিতের ১৪ বলে ১৫ রানের পর ফের নিজের নামের মান রাখতে পারেননি লোকেশ রাহুল। ওপেনিং ব্যাটার ৯ রানে ফিরেছেন এনডিগির ক্যাচ হয়ে। বিরাট কোহলিও পারেননি। ইনফর্ম ডানহাতি ফিরে যান ১১ রান করে, দলের সংগ্রহ তখন ৪১ রান।

চাপ সামলাতে আসা দীপক হুদা ফিরেছেন শূন্য রানে। ছয় নম্বরে নামা হার্দিক পান্ডিয়া ব্যর্থ হয়েছেন। দলীয় ৪৯ রানে ৫ উইকেট হারানো দলকে বাকি পথ একাই টেনেছেন যাদব। এ ডানহাতি ফেরার আগে খেলেন ৬৮ রানের ইনিংস, ৪০ বলের ইনিংস সাজিয়েছেন ৬টি চার ও তিনটি ছক্কায়। বাকিদের আসা-যাওয়ার দিনে ৯ উইকেট হারিয়ে ভারত শেষ পর্যন্ত তুলতে পারে ১৩৩ রান।

দাপুটে পেসে ভারতকে নাকাল করার দিনে সবচেয়ে সফল ছিলেন এনগিডি। ৪ ওভারে ২৯ রান খরচায় ৪ ভারতীয় ব্যাটারকে ফিরিয়েছেন তিনি। ৪ ওভারে এক মেডেন পাওয়া পারনেল ছিলেন যথেষ্ট কৃপণ, ১৫ রান খরচায় ফিরিয়েছেন দিনেশ কার্তিক, রবীচন্দ্রন অশ্বিন ও ফিফটি হাঁকানো যাদবকে।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতটি-টুয়েন্টি সাউথ আফ্রিকাপার্থমার্করামমিলারসূর্যকুমার
Previous Post

গত চার বছরের মধ্যে ডেঙ্গু সংক্রমণের হার সর্বোচ্চ

Next Post

নওগাঁয় বিষ দিয়ে আদিবাসীদের ৬০ বিঘা জমির ধান ধ্বংস

Next Post
বিস দিয়ে ধান ধ্বংসের ছবি, নওগাঁয় আদিবাসীদের ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নওগাঁয় বিষ দিয়ে আদিবাসীদের ৬০ বিঘা জমির ধান ধ্বংস

সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদে শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেদা চৌধুরীর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT