চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নো বলের পর দলের অবস্থা কেমন ছিল, জানালেন তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 30, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচসেরার পুরস্কার হাতে নেয়ার সময় ধারাভাষ্যকারের সামনে উত্তেজনায় কাঁপছিলেন তাসকিন আহমেদ। মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, ফেলছিলেন দীর্ঘশ্বাসও। মাইক হাতে পেলে জানালেন প্রতিক্রিয়া, শেষ বলটি নো হওয়ার পর আসলে কী চলছিল দলের মাঝে।

ব্রিসবেনে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে প্রথমবার দুই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। জয় অবশ্য সহজ হয়নি। সাকিব আল হাসানের দল কঠিন পথ পাড়ি দিয়েই হাসতে পেরেছে।

শেষ বলে জিম্বাবুয়ের দরকার ছিল ৫ রান। মুজারাবানি এগিয়ে এসে মারতে যান। সোহান বল ধরে স্টাম্প ভেঙে দিলে সবাই জয় উদযাপন শুরু করে। নাটক তখনও ছিল বাকি। টিভি রিপ্লেতে দেখা যায় সোহান স্টাম্প ভাঙার আগে বল গ্লাভসে নিতে পারেননি। আইন অনুযায়ী টিভি আম্পায়ার নো ডাকেন। ফ্রি-হিটেও ব্যাটে বল লাগাতে পারেননি মুজারাবানি। মহানাটকীয় জয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

সোহানের ভুলে নো বল হওয়ার পর দলের অবস্থা কেমন ছিল, সেটিই জানিয়েছেন ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেয়া তাসকিন।

‘আমরা সবাই নার্ভাস ছিলাম। এটা খুব ভালো ম্যাচ ছিল। আমাদের জন্য খুব সহজ ছিল না। প্রথমবার শেষ বলে নো বল হওয়ার মতো এমনকিছু দেখলাম।’

নিজের সাফল্য নিয়েও বলেছেন তাসকিন। বোলিংয়ে মৌলিক প্রক্রিয়াগুলোতে মনযোগী হওয়ায় সাফল্য পাচ্ছেন। ব্রিসবেনের কন্ডিশন ফাস্ট বোলারদের জন্য সহায়ক ছিল, সেটিও বলতে কার্পণ্য করেননি।

‘দেশে আমরা ধীর উইকেটে খেলি এবং এখানে বলে দ্রুত মুভমেন্ট পাই। ফাস্ট বোলিংয়ের একটি ভালো গ্রুপ পেয়েছি। আমরা একে অপরকে সহায়তা করি এবং নিজেদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করি।’

‘আমাদের বোলিং কোচ (অ্যালান ডোনাল্ড) এবং অন্যসব সাপোর্ট স্টাফদের কাছ থেকে দারুণ সমর্থন পাই। আশা করি আরও উন্নতি করবো।’

Tags: গ্যাবাটি-টুয়েন্টি জিম্বাবুয়েটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২তাসকিনব্রিসবেন
Previous Post

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী: লড়াই সংগ্রামের ৫৪ বছর

Next Post

ঢাবির মঞ্চে ‘মহুয়া সুন্দরী’

Next Post
ঢাবির মঞ্চে মহুয়া সুন্দরী নাটকের পারফরম্যান্সের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির মঞ্চে ‘মহুয়া সুন্দরী’

সালমানের ছবিতে অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়ন বীজেন্দ্রের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের ছবিতে যুক্ত হলেন অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়ন বীজেন্দ্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT