চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘাম দিয়ে জ্বর ছাড়া জয়ে হাসল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 অপরাহ্ন 30, অক্টোবর 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহান স্টাম্প ভাঙার সঙ্গে সঙ্গেই জয়ের আনন্দে মেতেছিল বাংলাদেশ। কিন্তু দ্রুতই সংকেত আসে আউট নয়। বল ধরার আগেই গ্লাভস স্টাম্পের সামনে নিয়ে সোহান করেছেন ভুল। বাড়তি বিপদ, টিভি আম্পায়ার জানিয়ে দেন এটি নো বল। মাঠ ছাড়া সব ক্রিকেটার আবারও মাঠে ফেরে তাতে। শেষ বলটি আবারও করতে হয় মোসাদ্দেককে। ফ্রি-হিটে অবশ্য ব্যাটেই বল লাগাতে পারেননি মুজারাবানি। সোহানের গ্লাভসে হয় জমা। নাটকীয়তায় ভরা ম্যাচে ঘাম দিয়ে জ্বর ছাড়া ৩ রানের জয়ে হাসে বাংলাদেশ।

রোববার ব্রিসবেনের গ্যাবায় টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫০ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৪৭ রানে থেমেছে শেষ বল পর্যন্ত লড়ে।

রোমাঞ্চকর জয়ে গ্রুপ ২-এর পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে বাংলাদেশ। ৩ ম্যাচে পয়েন্ট ৪ নিয়ে। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পাওয়া ভারত রানরেটে বড় ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে।

১৫১ রানের লক্ষ্যে নামা জিম্বাবুয়ে প্রথম ওভারেই ৪ রান করা মাধেভেরের উইকেট হারায়, সাফল্য আনেন তাসকিন আহমেদ। ডিপ থার্ডম্যানে ক্যাচ নেন মোস্তাফিজ। পরের ওভারে আরভিনের উইকেট তোলেন তাসকিন। ৮ রান করে জিম্বাবুয়ে অধিনায়ক সোহানের গ্লাভসে ধরা পড়েন।

মোস্তাফিজ ষষ্ঠ ওভারে এসে জোড়া আঘাত হানে। মিল্টন শুম্বা ৮ রান করে মিডঅফে সাকিবের হাতে ধরা পড়েন। দুই বল পরে ইনফর্ম সিকান্দার রাজা রানের খাতা না খুলেই স্কয়ার লেগে আফিফের তালুবন্দি হন। জিম্বাবুয়ে ৩৫ রানে হারায় চতুর্থ উইকেট।

উইকেটরক্ষক-ব্যাটার চাকাভা ১৫ রান করে তাসকিনের বলে সোহানের গ্লাভসবন্দি হন। দলীয় ৬৯ রানে পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে। সেখান থেকে জয়ের আশা বুনতে থাকা টিম টাইগার্সের চিন্তার কারণ হয়ে ওঠে ফিল্ডিং। শন উইলিয়ামসের সঙ্গে রায়ান বুর্লের ষষ্ঠ উইকেট জুটি দুশ্চিন্তায় ফেলে দেয়।

হাসান মাহমুদের করা ১৮তম ওভারে ১৪ রান তোলে জিম্বাবুয়ে। ওই ওভারে উইলিয়ামস তুলে নেন ফিফটি। জিম্বাবুয়ের সামনে জয়ের সমীকরণ দাঁড়ায় ১২ বলে ২৬ রান।

সাকিব ১৯তম ওভারে বল হাতে নেন। প্রথম তিন বলে ৭ রান খরচ করেন। চতুর্থ বলে অধিনায়ক নিজেই বল কুড়িয়ে সরাসরি থ্রোয়ে উইলিয়ামসকে রান আউট করেন। ভাঙে ৬৩ রানের জুটি। উইলিয়ামস ৪২ বলে ৮ চারে খেলেন ৬৪ রানের ইনিংস।

শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ৬ বলে ১৬ রান। মোসাদ্দেকের হাতে শেষ ওভার ছাড়েন সাকিব। প্রথম বলে লেগবাই থেকে আসে এক রান। দ্বিতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে আফিফের হাতে ধরা পড়েন ইভান্স।

তৃতীয় বলে লেগবাই থেকে চার রান হলে সমীকরণ দাঁড়ায় ৩ বলে ১১ রান। মোসাদ্দেক চতুর্থ বলেটি শর্ট করে বসলে ছক্কায় ঝাল মেটান এনগারাভা। হারের শঙ্কায় পড়ে যায় টাইগাররা।

পঞ্চম বলে এগিয়ে এসে মারতে গিয়ে এনগারাভা স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। শেষ বলের সমীকরণ দাঁড়ায় ১ বলে ৫ রান। শেষ বলে মুজারাবানিও এগিয়ে এসে মারতে যান। বল তার ব্যাটে আসেনি। সোহান স্টাম্প ভেঙে দিলে সবাই ভেবেছিল খেলা শেষ। নাটক ছিল বাকি তখনও। টিভি রিপ্লেতে দেখা যায় সোহান বল ধরার আগেই গ্লাভস স্টাম্পের সামনে বাড়িয়ে ফেলেছেন। টিভি আম্পায়ার নো ডাকেন। ফ্রি-হিটে মুজারাবানি পারেননি কিছু করে দেখাতে। আসরে দ্বিতীয় জয়ের দেখা পায় সাকিবের দল।

ম্যাচসেরা তাসকিন ৪ ওভারে ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট। দারুণ বোলিং করা মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৫ রানে ২ উইকেট তুলেছেন। মোসাদ্দেক ৩ ওভারে ৩৪ রানে শেষ ওভারে এসে নেন ২টি উইকেট।

এর আগে নাজমুল হোসেন শান্তর ৭১ ও আফিফ হোসেন ধ্রুবর ২৯ রানে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।

Tags: আফিফএডিটর্স পিকএডিটর্স পিক-টি২০গ্যাবাজয়টি-টুয়েন্টি জিম্বাবুয়েটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২তাসকিনব্রিসবেনমোস্তাফিজশান্ত
Previous Post

ব্রিসবেন এলে বাংলাদেশের তারকারা যেখানে খান

Next Post

কতটা ভয়াবহ ‘ডার্টি বোমা’

Next Post
বিশাল ডার্টি বোমার মডেল প্রদর্শনী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কতটা ভয়াবহ ‘ডার্টি বোমা’

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী: লড়াই সংগ্রামের ৫৪ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT