চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকনিকে গিয়ে মেঘনায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

সুমন রায় by সুমন রায়
9:23 অপরাহ্ন 28, অক্টোবর 2022
in জনপদ, নরসিংদী
A A
নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার, পিকনিকে গিয়ে মেঘনায় নিখোঁজ. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে মেঘনা নদীর একটি চরে পিকনিকে গিয়ে নদীতে নেমে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের মধ্যে গালিব হক (১৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ শুক্রবার দুপুর একটার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বশখালি এলাকার আফজাল সাহেবের চর সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিখোঁজ অপর মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের সদস্যরা।

মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফরিদুল আলম।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল তারা।

লাশ উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্র গালিব হক (১৫) পলাশ উপজেলার দড়িহাওলা পাড়া গ্রামের সংবাদপত্রের এজেন্ট আজিজুল হকের ছেলে। অন্যদিকে শহীদুল ইসলাম (১৭) নামে আরো একজন মাদ্রাসা ছাত্র এখনো নিখোঁজ রয়েছেন। তিনি রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুণ মিয়ার ছেলে। তারা দুজনই নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের মোহাম্মদীয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসায় থেকে পড়াশোনা করতেন।

নৌ পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মাদ্রাসাটির এরশাদুল হুজুর ও সাইফুল্লাহ হুজুর নামের দুই শিক্ষকের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে একটি ইঞ্জিনচালিত নৌকায় মোট ৩২ জন ছাত্রকে নিয়ে পিকনিক করতে মেঘনা নদীতে আফজাল সাহেবের চরে গিয়েছিলেন তারা। সারাদিন আনন্দ উল্লাস করার পর বিকেলে বেশ কয়েকজন ছাত্র সঙ্গে থাকা শিক্ষকদের না জানিয়ে নদীতে গোসল করতে নামে। গোসল সেড়ে সবাই নদী থেকে উঠে এলেও গালিব ও শহীদুল উঠে আসছিল না। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর তাদের খোঁজ না পেয়ে শিক্ষকরা মাদ্রাসা কর্তৃপক্ষকে ঘটনা জানান। পরে মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে বিকেল সাড়ে ৫টার দিকে এই খবর জানতে পারেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফরিদুল আলম। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে নৌ পুলিশের সদস্যরা। খবর পেয়ে তাদের সঙ্গে যোগ দেয় নরসিংদী ফায়ার সার্ভিসের একটি দল। ওই দিন রাত ৮টা পর্যন্ত ঘটনাস্থল ও এর আশপাশে উদ্ধার অভিযান চালিয়েও তাদের উদ্ধার করা যায়নি। পরে গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এর আগেই ৩০ জন ছাত্রকে নিয়ে ওই দুই শিক্ষক মাদ্রাসায় ফিরে যান।

করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফরিদুল আলম জানান, আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেঘনা নদীর ওই চর সংলগ্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুপুর একটার দিকে ডুবুরি দলটি ঘটনাস্থলের কাছাকাছি নদীর গভীরে ডুবে থাকা অবস্থায় নিখোঁজ গালিবের লাশ উদ্ধার করে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল থেকে আবারো নিখোঁজ অপর মাদ্রাসা ছাত্রকে উদ্ধারে অভিযান চালানো হবে।

Tags: মেঘনা নদী
Previous Post

বাস ড্রাইভার আফিফ, সাকিব মোবাইল জার্নালিস্ট!

Next Post

রাজপথে বিএনপিকে মোকাবিলা করতে যুবলীগই যথেষ্ট: শেখ পরশ

Next Post
শেখ পরশ যুবলীগের নেতা হিসেবে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজপথে বিএনপিকে মোকাবিলা করতে যুবলীগই যথেষ্ট: শেখ পরশ

বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪শে ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT