চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাম্পার পর এবার করোনা পজিটিভ ওয়েড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 27, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার বিশ্বকাপের ম্যাচে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া দলে খুব করেই হানা দিয়েছে করোনা। লেগ স্পিনার অ্যাডাম জাম্পার পর এবার বিশ্বকাপের স্বাগতিকদের আরেকজন ভাইরাসটিতে আক্রান্ত হলেন, তিনি দলের একমাত্র উইকেটরক্ষক ম্যাথু ওয়েড।

ওয়েডের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। শারীরিক অবস্থার অবনতি না হলে শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিনি ইংল্যান্ডের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে খেলবেন।

অস্ট্রেলিয়ান দলের একজন মুখপাত্র বলেছেন, ৩৪ বছর বয়সী ওয়েড কোভিড টেস্ট করিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ এসেছে।

অজিদের ১৫ জনের দলে ওয়েডই একমাত্র উইকেটরক্ষক। গত সপ্তাহে গলফ খেলতে গিয়ে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান আরেক উইকেটরক্ষক জশ ইংলিশ। তার পরিবর্তে দলে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নেয়া হয়।

শরীরে মৃদু উপসর্গ থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি জাম্পা। একাদশে ছিলেন অ্যাশটন অ্যাগার। প্রশ্ন উঠেছে, যদি ইংলিশদের বিপক্ষে ওয়েড খেলতে না পারেন তাতে কার হাতে থাকবে গ্লাভস।

বৃহস্পতিবার বিকেলে জংশন ওভালের ইনডোর নেটে অস্ট্রেলিয়ার অনুশীলনে গ্লেন ম্যাক্সওয়েলকে সহকারী কোচ আন্দ্রে বোরোভেকের সাথে গ্লাভস পরে অনুশীলন করতে দেখা গেছে।

অধিনায়ক অ্যারন ফিঞ্চ অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন, ওয়েডের অনুপস্থিতিতে ডেভিড ওয়ার্নার স্টাম্পের পেছনে দাঁড়াতে পারেন।

করোনাবিধি অনুযায়ী, ওয়েড একাদশে থাকলে তাকে আলাদাভাবে মাঠে নামতে হবে। অন্য খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের সঙ্গে সংস্পর্শে আসা যাবে না। খেলার আগে বা খেলা চলাকালীন টিম ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না।

অস্ট্রেলিয়ার জন্য অবশ্য সুখবরও আছে। করোনা নেগেটিভ হয়ে জাম্পা নেটে বোলিং করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে তার একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

এর আগে সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে করোনা আক্রান্ত হওয়ার পরও খেলেছিলেন আয়ারল্যান্ডের জর্জ ডকরেল। আইসিসির নতুন নিয়মে কোভিড আক্রান্ত হলেও খেলার বিধান রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ান সরকার মাসের শুরুতে করোনা আক্রান্তদের বাধ্যতামূলক আইসোলেশনে থাকার নিয়মটি বাতিল করেছে। গত বছর সংযুক্ত আরব আমিরাতে কঠোর বায়োবাবল মেনে যে টি-টুয়েন্টি বিশ্বকাপ হয়েছিল, অস্ট্রেলিয়ায় সেটি অনেকটাই শিথিল।

Tags: আইসিসিওয়েডকরোনাকরোনাভাইরাসজাম্পাটি-টুয়েন্টি অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২
Previous Post

ক্যাটরিনাকে গান শুনিয়ে ঘুম পাড়ান ভিকি

Next Post

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে পদ পেলেন নায়িকা মাহি

Next Post
মাহিয়া মাহি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে পদ পেলেন নায়িকা মাহি

ভারতীয় ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলিদের তিন ফিফটিতে বড় সংগ্রহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT