চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাবার নিয়ে ভারতের অভিযোগ, ঘেঁটে দেখছে আইসিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:00 অপরাহ্ন 26, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন চলাকালে কোচের নির্দেশনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যালাফেল (মসলা মাখা ছোলা), ফল আর স্যান্ডউইচ— তাও আবার ঠাণ্ডা! অনুশীলনে ঘাম ঝরানোর পর এমন খাবার পছন্দ হয়নি ভারতের খেলোয়াড়দের। আয়োজকদের দেয়া খাবারটা তারা খায়নি, অভিযোগও জানিয়েছে। রোহিত শর্মার স্কোয়াড চাচ্ছে, গরম পুষ্টিসমৃদ্ধ কোনো খাবার। বিষয়টি আমলে নিয়ে সমাধানও খুঁজছে আইসিসি।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে ভেন্যু সিডনি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝরিয়েছেন রোহিত-রাহুলরা। বিপত্তিটা বাধে অনুশীলন শেষে। ঠাণ্ডা এবং কম খাবার মেনে নিতে পারেননি তারা। কেউ কেউ সাফ জানিয়ে দিয়েছেন, ‘এমন খাবার ছোঁবেনও না— প্রয়োজনে হোটেলে গিয়ে ক্ষুধা মেটাবেন’

পরিবেশিত খাবারের মাঝে ছিল স্যান্ডউইচ— অ্যাভাকাডো, টমেটো ও শসা দিয়ে বানানো খাবারটি গ্রিল করাও ছিল না। দুই ঘণ্টার অনুশীলন শেষে এমন খাবার পর্যাপ্ত মনে হয়নি খেলোয়াড়দের। তবে তারা খাবার বয়কট করেননি বলেও জানাচ্ছে সংবাদ সূত্রগুলো।

ভারতের গণমাধ্যমকে বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘এটা বয়কটের মতো কিছু না। কয়েকজন খেলোয়াড় ফল আর ফ্যালাফেল খায়নি। সবাই লাঞ্চ করতে চাচ্ছিলেন। হোটেলে গিয়ে দুপুরের খাবার সেরেছেন।’

খাবারের অভিযোগের ব্যাপারটি নিয়ে ভাবছে আইসিসি। বিষয়টির সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছে। সংস্থাটির একটি সূত্র বলেছে, ‘লাঞ্চের পর আইসিসি এখন গরম খাবার দেয় না। তবে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে খেলোয়াড়দের ভারতীয় খাবার দিয়েই আতিথেয়তা করানো হয়। আইসিসি নিয়ম সব দেশের খেলোয়াড়দের জন্য সমান।’

Tags: আইসিসিটি-টুয়েন্টি নেদারল্যান্ডসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতরোহিতসিডনি
Previous Post

আরও বৃহৎ পরিসরে ব্যান্ড ফেস্ট, চ্যানেল আই-বামবার সমঝোতা

Next Post

‘বিসিবির উচিত অস্ট্রেলিয়াকে চাপ দেয়া’

Next Post
বাংলাদেশি যুবক চ্যানেল আই অনলাইন লোগো সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিসিবির উচিত অস্ট্রেলিয়াকে চাপ দেয়া’

ক্যান্সার টিকার জন্য ভ্যাকসিনের বোতল ও সুঁচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৩০ সালের মধ্যেই ক্যান্সারের টিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT