চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের গতি সামলে শ্রীলঙ্কার ১৫৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 25, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা শ্রীলঙ্কার বিপক্ষে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুর ধীরগতির ব্যাটিংয়ে শ্রীলঙ্কার জন্য মাঝারি স্কোরে আটকে যাওয়াই ছিল অনুমেয়! কিন্তু শেষ দুই ওভারে চারিথ আসালাঙ্কার আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ১৫৭ রানের লড়াকু পুঁজিই পেয়েছে লঙ্কানরা।

আসালাঙ্কা ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন। অপরাজিত আরেকজন চামিকা করুনারত্নে করেছেন ৭ বলে ২ চারে ১৪ রান।

মঙ্গলবার পার্থে গ্রুপ ১-এর খেলায় টসে হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিসকে হারায়। প্যাট কামিন্সের বলে পুল করতে গেলে বল তার ব্যাটের উপরের কানায় লেগে বাতাসে উঠে যায়। মিড উইকেটে মিচেল মার্শ ক্যাচ নেন, ৪ রানে বিদায় নেন লঙ্কান ওপেনার।

পাওয়ার প্লেতে এক উইকেটের বেশি না হারালেও ৩৬ রানের বেশি নিতে পারেনি শ্রীলঙ্কা। ১০ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৬৩ রান। দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভা ৬৯ রান যোগ করলেও টি-টুয়েন্টি সুলভ আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি।

করোনা আক্রান্ত হওয়া অ্যাডাম জাম্পার বদলে খেলতে নামা অ্যাশটন অ্যাগার তুলে নেন ধনাঞ্জয়ার উইকেট। ২৫ গজ দৌড়ে এসে দর্শনীয় এক এক ক্যাচ নেন ডেভিড ওয়ার্নার। ২৩ বলে ৩ চারে ২৬ রান করে ফেরেন ধনাঞ্জয়া।

১৩তম ওভারে ৩ রানে চারিথ আসালাঙ্কা বেঁচে যান। গ্লেন ম্যাক্সওয়েলের করা থ্রো উইকেটে লাগলেই রান আউট হতেন।

পরের ওভারেই আসালাঙ্কার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ৪৫ বলে ২ চারে ৪০ রান করা নিশাঙ্কা। অ্যাগারের বলে কভারে শট খেলে দৌড় দিয়েছিলেন, নন-স্ট্রাইক প্রান্তে থাকা আসালাঙ্কা সামান্য এগিয়ে গেলেও ফেরত যান। নিশাঙ্কা অনেকটা পথ দৌড়ে যাওয়ার ফাঁকে মিচেল মার্শ বল কুড়িয়ে ম্যাথু ওয়েডের কাছে দেন। ওয়েড যখন স্টাম্প ভাঙেন, নিশাঙ্কা ক্রিজ থেকে ১০ গজ দূরে।

দলীয় রান একশো পেরোনোর পর আউট হন ভূমিকা রাজাপাকসে। ৭ রান করে মিচেল স্টার্কের বলে প্যাট কামিন্সের তালুবন্দি হন। পরে অধিনায়ক দাসুন শানাকা ৩ রান করে ওয়েডের ক্যাচ হন। ১৬ ওভারে ১১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।

ভানিডু হাসারাঙ্গা এক রান করে ওয়েডের গ্লাভসে ধরা পড়েন। শেষ দুই ওভারে ৩১ রান তুলে শ্রীলঙ্কা স্কোর খানিকটা বড় করে।

অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স, স্টার্ক, অ্যাগার ও ম্যাক্সওয়েল একটি করে উইকেট নেন।

Tags: আইসিসিটি-টুয়েন্টি অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি শ্রীলঙ্কাপার্থ
Previous Post

কক্সবাজারে দুই শতাধিক গ্রাম প্লাবিত, ক্ষতিগ্রস্থ লাখো মানুষ

Next Post

হেইলি-সেলেনা বন্ধুত্বে নাখোশ বিবার?

Next Post
হেইলি ও সেলেনা বন্ধুত্বের ছবি, হাসি ও বন্ধুত্বের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

হেইলি-সেলেনা বন্ধুত্বে নাখোশ বিবার?

ফজলুল হকের ছবি ও তার স্মৃতির পাতায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতির পাতায় ফজলুল হক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT