বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটেলেও, ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে রাজধানীতে ২শ’৫৫ মিলি মিটার বৃষ্টি ও ঝড়ো বাতাসে কয়েকটি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নগরীর বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান আর পার্কের বড় বড় গাছ ভেঙ্গে পড়েছে। বৃষ্টির পানিতে ডুবে আছে কয়েকটি এলাকা, এখনো পানিবন্দী সেখানকার মানুষ।








