চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা ছবি ও নির্মাতা সহ চার বিভাগে লড়বে ‘আদিম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 24, অক্টোবর 2022
in বিনোদন
A A
আদিম সিনেমার পোস্টার, নাটকীয় মুখাবয়ব ও কাল্পনিক চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্কোজয়ী ‘আদিম’ এর গন্তব্য এবার নিউ ইয়র্ক! আসন্ন কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন দেশের সিনেমার সাথে গুরুত্বপূর্ণ চারটি বিভাগে প্রতিযোগিতা করবে যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’।

নিউ ইয়র্কে এই উৎসবটি শুরু হচ্ছে ১ নভেম্বর, চলবে ৬ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে একটি প্রদর্শনী আছে শহরের কুইন্স থিয়েটারে, এবং অন্যটি মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজে। সম্প্রতি উৎসব কর্তৃপক্ষ ‘আদিম’ নির্মাতাকে ইমেইল যোগে মোট চার বিভাগে মনোনয়ন প্রাপ্তির খবরটি নিশ্চিত করেন।

এরমধ্যে ‘ন্যারোটিভ ফিচার ফিল্ম’ বিভাগে সেরা সিনেমা, সেরা পরিচালক ও সেরা সিনেমাটোগ্রাফির মনোনয়ন প্রাপ্তির খবর আগেই জানতে পারেন নির্মাতা। সর্বশেষ তাকে জানানো হয়, সেরা অভিনেতা বিভাগেও রয়েছে ‘আদিম’ এর নাম। ল্যাংড়া চরিত্রে অভিনয়ের জন্য এই বিভাগে মনোনয়ন পেয়েছেন বাদশা।

নিউ ইয়র্কের এই উৎসবে আদিম এর দুটি প্রদর্শনীর প্রথমটি আয়োজক, জুরি, চলচ্চিত্র পরিচালক, প্রডিউসার, ডিস্ট্রিবিউটর এবং চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীদের জন্য আর দ্বিতীয় প্রদর্শনীটি সাধারণ দর্শকেরা সম্মানীর বিনিময়ে দেখতে পারবেন বলে জানানো হয়েছে।

মস্কো জয়ের পর গেল মাসে ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শকের প্রশংসা পেয়েছে ‘আদিম’।

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। ছবির কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। ছবির চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনিও মনোনীত হয়েছেন।

Tags: অভিনয়আদিমচলচ্চিত্র পরিচালকজুরিডিস্ট্রিবিউটরনিউ ইয়র্কপ্রডিউসারমস্কোযুবরাজ শামীমলিড বিনোদনসিনেমা
Previous Post

২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

Next Post

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক

Next Post
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক

বাংলাদেশের একটি জনসভায় বক্তা জনতার সামনে ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএসআই’র টাকায় তারেক রহমান অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে: এস এম কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT