চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চন্দ্রকুমার দে’র জন্মভিটায় লোকসংস্কৃতি কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 23, অক্টোবর 2022
in জনপদ, ময়মনসিংহ
A A
মানববন্ধনে অংশগ্রহণকারীরা চন্দ্রকুমার দে’র জন্মভিটায় লোকসংস্কৃতি কেন্দ্রের দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহিদ হাসান: ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্র কুমার দের জন্মভিটায় লোকসংস্কৃতি কেন্দ্র স্থাপনের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে নেত্রকোনা সরকারি কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে গঠিত ফোকলোর পর্ষদ এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশ নেয় জেলা উদীচী শিল্পী গোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, নেত্রকোনা সাহিত্য সমাজ, শিকড় উন্নয়ন কর্মসূচি, নেত্রকোনা গ্রন্থ আলোচনা পর্ষদ, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, দুর্বার গোষ্ঠী, মিতালি সংঘ, নবনাট্য পরিষদসহ শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ও ফোকলোর পর্ষদের সভাপতি অধ্যাপক আফজাল রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান।

বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক মতীন্দ্র সরকার, জেলা উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বর্তমান সভাপতি মো. মোস্তাফিজুর রহমান খান, লোকগবেষক রাখাল বিশ্বাস, আবু আব্বাছ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুল কবির সরকার, কবি আবদুর রাজ্জাক, কবি কামাল হোসাইন, ছাকার সঞ্জয় সরকার, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সম্পাদক পল্লব চক্রবর্তী।

মানববন্ধনে অধ্যাপক মতীন্দ্র সরকার বলেন, ‘জগৎখ্যাত কিংবদন্তি ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে এ জনপদেরই গর্বিত সন্তান। জীবদ্দশায় কঠিন দারিদ্র্যের সঙ্গে লড়ে লোকসংস্কৃতি সংগ্রহ ও সাহিত্য সাধনে তাঁর বিশেষ অবদান রয়েছে।

Tags: মানবন্ধন
Previous Post

দীপনের নতুন ছবির শুটিং হবে আকাশে, বাজেট ৪ কোটি

Next Post

অতিমানবীয় কোহলি, রোমাঞ্চের তৃতীয়মাত্রা চড়িয়ে জিতল ভারত

Next Post
দুটি ভারতীয় ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিমানবীয় কোহলি, রোমাঞ্চের তৃতীয়মাত্রা চড়িয়ে জিতল ভারত

প্রতিপক্ষ নেদারল্যান্ডস, কেমন করবে বাংলাদেশ?. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষ নেদারল্যান্ডস, কেমন করবে বাংলাদেশ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT