চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপনের নতুন ছবির শুটিং হবে আকাশে, বাজেট ৪ কোটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 23, অক্টোবর 2022
in বিনোদন
A A
অভিনেতা দীপন সিনেমা দেখছেন সিনেমা হলে, ছবি দেখার জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’ বানিয়ে বড় পর্দার নির্মাতা হিসেবে নজর কেড়েছেন দীপংকর দীপন। তার নির্মাণাধীন তৃতীয় ছবি ‘অন্তর্জাল’ এর শুটিং শেষের দিকে। নতুন খবর হচ্ছে, এফডিসির প্রযোজনায় জানুয়ারি থেকে ‘আকাশ যোদ্ধা’ ছবির শুটিং করতে যাচ্ছেন দীপন।

চ্যানেল আই অনলাইনকে দীপংকর দীপন জানান, ‘আকাশ যোদ্ধা’ ছবির বেশিরভাগ শুটিং হবে আকাশে। বীর উত্তম শামসুল আলমের জীবনী নিয়ে নির্মিত হবে এ ছবি, যিনি ১৯৭১ সালে ‘অপারেশন কিলো ফ্লাইট’র পাইলট ছিলেন। বড় স্কেলে নির্মিত হতে যাওয়া এ ছবির বাজেট প্রায় ৪ কোটি টাকা!

“শামসুল আলমের জীবন পর্যবেক্ষণ করে পুরোপুরি ইমপ্রেসড। আমার কাছে মনে হচ্ছে, ঠিকভাবে এই মানুষের জীবনী দেখাতে পারলে বাঙালি জাতি সাহস পাবে। কারণ তিনি সত্যিকারের হিরোর সংজ্ঞা বদলে দেয়ার মতো কাজ করেছেন। মৃত্যুর আগেও তার মধ্যে গান, ফান, এনার্জি সবকিছুই ছিল। স্ক্রিনের শেষ ২৫ মিনিট পুরোটাই আকাশে। তাই অনেক অংশের শুটিং হবে আকাশে। যদিও এটাতে রিস্ক আছে তবে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।”-বলছিলেন দীপন।

২০২১-২২ অর্থ বছরে এফডিসির উদ্যোগে নির্মিত হতে যাওয়া ‘আকাশ যোদ্ধা’ ৭০ লাখ টাকা সরকারি অনুদান পায়। দীপন বলেন, এই বাজেটে এতো বড় ছবি বানানো সম্ভব নয়। এজন্য মেইন স্কয়ার কর্পোরেশন, মোশন পিপল এবং থ্রি হুইলার্স লিমিটেড কোম্পানিগুলো এই ছবির সঙ্গে যুক্ত হচ্ছে।

কারা অভিনয় করবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান দীপন। তিনি বলেন, গল্পের প্রেক্ষাপটটি ১৯৭১ সালের আগস্ট থেকে শুরু করে ৩ ডিসেম্বর পর্যন্ত। এতে যারা অভিনয় করবেন, প্রত্যেক শিল্পী থাকবে দেশের। জানুয়ারি থেকে শুটিং শুরু করবো। ২০২৩ সালের কোরবানির ঈদে মুক্তি দেব ‘আকাশ যোদ্ধা’।

এর আগে দুটি বড় বাজেটের ছবি বানিয়েছেন দীপংকর দীপন। আবারও তিনি বড় আয়োজনে ‘আকাশ যোদ্ধা’ বানাতে যাচ্ছেন। বড় বাজেটের ছবি বানানো প্রসঙ্গে দীপন বলেন, আমাদের দেশে এত বড় আয়োজনে ছবি বানাতে অনেক চাপ থাকে। অন্যান্য দেশে করলে ডিরেক্টরের ডিরেকশন দেয়া ছাড়া কোনো কাজ থাকতো না। কিন্তু আমাদের এখানে ছবি বানানোর জন্য বিভিন্ন সেক্টরের জনবল সেভাবে নেই। এজন্য সবদিকে নজর দিতে হয়।

এসব ছবি বানাতে গিয়ে পাগলামির দরকার বলে মনে করেন দীপংকর দীপন। বলেন, বাজেট, গল্প, আর্টিস্ট সবকিছু ডিল করে মুক্তি দিয়ে দর্শকদের কাছে পৌঁছে দিতে গিয়ে জান বেরিয়ে যাওয়ার অবস্থা হয়! তবে দিনশেষে দর্শকদের জন্য ছবি বানাই, তারা আগের দুই ছবি দেখে তৃপ্ত হয়েছেন এতেই আমার শান্তি।

এদিকে, দীপনের আরেক ছবি ‘অন্তর্জাল’র প্রধান উপদেষ্টা হিসেবে আছেন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাইবার দুনিয়া নিয়ে নির্মিত এ ছবির শুটিং আশি ভাগ শেষ। যেখানে অভিনয় করেছেন সিয়াম, মীম, সুনেরা, এ বি এম সুমন, মাশরুর এনান ও অমিত সিনহা।

পরিচালক দীপংকর দীপন জানান, অন্তর্জালের শুটিং প্রায় ৮০ ভাগ শেষ হয়ে গেছে। আগামী বছরের মার্চ অথবা এপ্রিলে ছবিটি মুক্তি দেয়া হবে।

Tags: আকাশ যোদ্ধাএ বি এম সুমনএফডিসিদীপংকর দীপনদীপননাটকমীমলিড বিনোদনশুটিংসিনেমাসিয়ামসুনেরা
Previous Post

সোর্স প্রকাশ না করতে সাংবাদিককে আইন সুরক্ষা দিয়েছে: হাইকোর্ট

Next Post

চন্দ্রকুমার দে’র জন্মভিটায় লোকসংস্কৃতি কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

Next Post
মানববন্ধনে অংশগ্রহণকারীরা চন্দ্রকুমার দে’র জন্মভিটায় লোকসংস্কৃতি কেন্দ্রের দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চন্দ্রকুমার দে’র জন্মভিটায় লোকসংস্কৃতি কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

দুটি ভারতীয় ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিমানবীয় কোহলি, রোমাঞ্চের তৃতীয়মাত্রা চড়িয়ে জিতল ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT