চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৯-এ পা রেখেও সবার নজরে মালাইকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 23, অক্টোবর 2022
in বিনোদন
A A
মালাইকা অরোরা ৪৯-এ পা রেখেও নজরে, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স যে শুধু মাত্র সংখ্যা, ৪৯ এ পা রেখেও সেটি প্রমাণ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। অভিনেত্রীর ফিটনেস দেখে এখনও ধারণা করা মুশকিল তার আসল বয়স সম্পর্কে। আর তাইতো আট থেকে আশি সবারই চোখ আটকে যায় বলিউডের এই আইটেম গার্লকে দেখে।

রবিবার (২৩ অক্টোবর) অভিনেত্রীর জন্মদিনের প্রথম প্রহরেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা ও তার প্রেমিক অর্জুন কাপুর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দুজনের চমৎকার একটি মিরর সেলফি প্রকাশ করে অর্জুন লিখেছেন, ‘দ্য ইন টু মাই ইয়াং। হ্যাপি বার্থ ডে বেবি। তুমি ঠিক যেমন, সেরকমই থাকো। খুশি থাকো আর আমার থাকো’।

অর্জুন থেকে ১১ বছরের বড় মালাইকা। তবে সেটির কারণে তাদের সম্পর্কের উপর কখনো কোন প্রভাব পড়েনি। বরং, বলিউডের ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ কাপল তারা। সোশ্যাল হ্যান্ডেলে বরাবরই একে-অপরকে কমপ্লিমেন্ট করেন দুজন। পাশাপাশি হাজারও ব্যস্ততার মাঝেও একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন তারা।

৯০ দশক থেকেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা ড্যান্সারদের তালিকায় নাম রয়েছে মালাইকার। বলিউডকে তিনি উপহার দিয়েছেন ‘ছাইয়া ছাইয়া’, ‘মাহি বে’, ‘মুন্নি বদনাম হুয়ি’-র মতো একাধিক আইটেম ডান্স নম্বর। এছাড়াও জনপ্রিয় বিভিন্ন রিয়েলিটি শো সহ ফ্যাশন শোতে দেখা যায় এই অভিনেত্রীকে।

জেনে অনেকেই অবাক হবেন, ২০২১ সালে মালাইকার সম্পত্তির পরিমাণ যেখানে ৭৫ কোটি ছিল, ২০২২ সালে এসে তা ১০০ কোটিতে ঠেকেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গেছে, একটা আইটেম ডান্সের জন্য ১.৫ কোটি টাকা নেন মালাইকা। যা কিনা অনেক নায়িকা সিনেমাতে অভিনয় করেও উপার্জন করতে পারেন না। এছাড়া একটি ফ্যাশন শোয়ে অংশ নেওয়ার জন্য মালাইকা নিয়ে থাকেন ২ থেকে ৫-৬ লক্ষ। রিয়েলিটি শোয়ের পার এপিসোডও লাখের কাছাকাছিই চার্জ করেন এই বলি-সুন্দরী।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: ৪৯ তম জন্মদিনঅর্জুন কাপুরজন্মদিনমালাইকা আরোরা
Previous Post

বিশ্বকাপ উপলক্ষে কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ইন্সট্যান্ট ক্যাশব্যাক

Next Post

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ৭২ ঘণ্টার কর্মবিরতি

Next Post
রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ৭২ ঘণ্টার কর্মবিরতি প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ৭২ ঘণ্টার কর্মবিরতি

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা বা নেতা, বসার চেয়ারে বসে ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে জবাব দিতে আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে যাবে না: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT