আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির যেকোন কর্মসূচির কথা শুনলে মানুষ ভয় পায়। তাই পরিবহন মালিক শ্রমিকরা নিজেদের সিদ্ধান্তে বাস ঘর্মঘট করেছেন। বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, গুরুতর মামলা যাদের বিরুদ্ধে রয়েছে তাদের বিষয়ে কাজ করছে আইন-শৃংখলা বাহিনী।







