চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৯ শিশুর মৃত্যুর পর ইন্দোনেশিয়ায় সিরাপ নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 পূর্বাহ্ন 20, অক্টোবর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশেষ ধরনের সিরাপ ও ওষুধের বোতল ও প্যাকেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার সরকার সব ধরনের সিরাপ ও তরল ওষুধ নিষিদ্ধ ঘোষণা করেছে।

চলতি বছর দেশটিতে প্রায় ১০০ শিশু তীব্র কিডনি জটিলতায় (একেআই) মারা যাওয়ার পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ঐ শিশুদের মৃত্যুর পেছনের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে সরকার।

জানুয়ারি থেকে তীব্র কিডনি জটিলতায় শিশুদের মৃত্যুর হার বাড়ার প্রমাণ পেয়েছে ইন্দোনেশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এরপরই দক্ষিণ এশীয় দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিল।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ সেহরিল মানসুর জানান, বুধবার পর্যন্ত ২২ প্রদেশ থেকে ৯৯ মৃত্যুসহ ২০৬টি রিপোর্ট রেকর্ড করা হয়। মানসুর বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে শিশুদের কিডনি জটিলতা শুরু হয়, যা জটিল আকার ধারণ করে আগস্টে। গত সপ্তাহ থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, পূর্ব সতর্কতার অংশ হিসেবে সাময়িকভাবে স্বাস্থ্যকর্মীদের তরল ওষুধ প্রেসক্রিপশনে লিখতে নিষেধ করা হয়েছে। তাছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের ওষুধের দোকানকে প্রেসক্রিপশনের বাইরে তরল ওষুধ বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। এর আগে আফ্রিকার দেশ গাম্বিয়ায়ও ভারতীয় কোম্পানির সিরাপ খেয়ে ৭০ শিশুর মৃত্যু হয়, যার প্রমাণ পেয়েছে দেশটির তদন্তকারী দল। মূলত প্যারাসিটামল সিরাপ খেয়ে ঐ সব শিশুর কিডনিতে জটিলতা দেখা দেয়।

ইন্দোনেশিয়ার খাদ্য ও ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা বিপিওএম থেকে বলা হয়, কোনো দ্রাবক তৈরিতে ডাইইথিলিন গ্লাইসল ও ইথিলিন গ্লাইসল ব্যবহার করা হয়েছে কিনা তারা তা তদন্ত করে দেখছে।

বিপিওএমর বিবৃতিতে আরো বলা হয়, জনসাধারণকে সুরক্ষা প্রদানের জন্য বিপিওএম নিবন্ধনের সময় একটি প্রয়োজনীয়তা নির্ধারণ করেছে। যেখানে বলা হয়েছে, শিশু এবং প্রাপ্তবয়স্ক সবার জন্য ওষুধ হিসেবে ব্যবহার হয় এমন সব ধরনের সিরাপে দ্রাবক হিসেবে ডাইইথিলিন গ্লাইসল ও ইথিলিন গ্লাইসল ব্যবহারের অনুমতি আর দেওয়া হবে না। অতিরিক্ত মাত্রার ডাইইথিলিন গ্লাইসল ও ইথিলিন গ্লাইসল মানুষের জন্য ক্ষতিকারক এবং শরীরে নেওয়ার পর তা মৃত্যু ডেকে আনতে পারে।

Tags: ইন্দোনেশিয়াশিশু মৃত্যু
Previous Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

Next Post

যুক্তরাজ্যে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

Next Post
বিভিন্ন মূল্যমানের ব্রিটিশ পাউন্ডের ব্যাংকনোটের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

শ্রীলঙ্কার ক্রিকেটার রাজিথা-বান্দারা বিশ্বকাপ দলে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে রাজিথা-বান্দারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT