চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস বন্ধ করে, হামলা করে সমাবেশ-আন্দোলন থামানো যাবে না: বিএনপি

রাহুল রায় by রাহুল রায়
7:28 অপরাহ্ন 15, অক্টোবর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি সমাবেশে হাজারো নেতা-কর্মী উপস্থিত, কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, গাইবান্ধা নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বাস বন্ধ করে দিয়ে, হামলা করে বিএনপির সমাবেশ আর আন্দোলন থামানো যাবে না বলে জানান বিএনপি নেতারা।

বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও জানান তারা।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গুম-খুনের প্রতিবাদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কিছু দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে বিএনপি। ময়মেনসিংহের সমাবেশে দলের নেতারা জানালেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনই তাদের মূল দাবি।

গণসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুব স্পষ্ট কথা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সবার সমবেত চেষ্টায় সরকারকে বাধ্য করবো এই দাবি মেনে নিতে।

জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ময়মনসিংহের এই সমাবেশ প্রমাণ করে দিলো এই সরকারকে আর রাখা যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই যাবে বিএনপি।

জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন: পরিষ্কার করে বলে দিতে চাই গাড়ী বন্ধ করে দিয়ে, হামলা করে বিএনপির নেতা- কর্মীদের আটকে রাখা যাবে না। রাজপথেই ফয়সালা হবে।

জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন: দুর্নীতির কারণেই এখন দুর্ভিক্ষের কথা বলছে, বিদ্যুতের অভাবে চরম ভোগান্তি। আমাদের সমাবেশগুলো প্রমাণ করে দিচ্ছে এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না।

বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিভাগীয় গণসমাবেশে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বেলা দুইটায় এ সমাবেশ শুরু হয়। তবে গতকাল শুক্রবার রাত থেকেই বিএনপির বিভিন্ন জেলার অনেক নেতা-কর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়ে সেখানে রাত্রিযাপন করেন।গণসমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম।

এরআগে চট্রগ্রামের পর বিএনপি’র দ্বিতীয় বিভাগীয় সমাবেশ ময়মনসিংহে। শহরের পলিটেকনিক্যাল মাঠের সমাবেশে বিভিন্ন জেলা আর থানা থেকে এসে যোগ দেন বিএনপি’র নেতা কর্মীরা। ২২ অক্টোবর শনিবার খুলনায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।

চট্রগ্রামের মতো ময়মনসিংহেও সমাবেশে যোগ দিয়েছেন দলের সিনিয়র নেতা থেকে শুরু করে অংগ-সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশগুলোতে বাধা দেওয়া এবং পরিবহন বন্ধ করে দেয়াসহ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল তাদের।

Tags: বিএনপিবিভাগীয় সমাবেশ
Previous Post

মহারণের আগে অধিনায়করা কে কী বললেন

Next Post

‘সৌরভের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন’

Next Post
সৌরভের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদে তিনি মুখোমুখি হন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সৌরভের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন’

ব্রুনেইয়ের সুলতান, ঐতিহ্যবাহী পোশাক পরিহিত, হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রুনেইয়ের সুলতান: যেনো কল্পকাহিনীর বাস্তব রূপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT