চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারও পৌষ মাস, কারও সর্বনাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 15, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ যতোই ঘনিয়ে আসছে, ততই আসছে দলগুলোর স্কোয়াডে পরিবর্তনের খবর। কেউ বাদ পড়ছেন বাজে ফর্মের কারণে, কারোর আবার কপাল পুড়িয়েছে চোট। এখন পর্যন্ত ছয়টি দলে এসেছে মোট সাত পরিবর্তন। 

স্কোয়াডে সর্বশেষ পরিবর্তন এনেছে পাকিস্তান। বুড়ো আঙুলের ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন লেগস্পিনার উসমান কাদির। তার পরিবর্তে আকস্মিকভাবে জায়গা পেয়েছেন ব্যাটার ফখর জামান।

ফখর এবং শাহিন শাহ আফ্রিদি দুজনেই লন্ডনে হাঁটুর ইনজুরির জন্য চিকিৎসা ও পুনর্বাসনে ছিলেন। দুজনই শনিবার ব্রিসবেনে বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন। ১৭ অক্টোবর ইংল্যান্ড এবং ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে পাকিস্তান। পিসিবি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ওই ম্যাচগুলোতে ফখরের ফিটনেস মূল্যায়ন করবে টিম ম্যানেজমেন্ট।

গত ২৫ সেপ্টেম্বর করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টুয়েন্টিতে অ্যালেক্স হেলসের ক্যাচ নেয়ার সময় কাদির বুড়ো আঙুলে চোট পান। এতেই তিনি বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন।

এর আগে বাংলাদেশ দলেও এসেছে দুটি পরিবর্তন। মূল দলে জায়গা পেয়েছেন স্ট্যান্ডবাই তালিকায় থাকা সৌম্য সরকার ও শরিফুল ইসলাম। বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

পিঠের চোটের কারণে আগেই ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন পেসার জাসপ্রিত বুমরাহ। তার জায়গায় আরেক পেসার মোহাম্মাদ শামিকে নিয়েছে টিম ইন্ডিয়া। মোহাম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুরকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে যুক্ত করা হয়েছে।

ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে থাকা ডোয়াইন প্রিটোরিয়াসকে টি-টুয়েন্টি বিশ্বকাপে পাচ্ছে না সাউথ আফ্রিকা। ভারতের বিপক্ষে ওয়ানডে খেলার সময় চোটে পড়েন ৩৩ বর্ষী অলরাউন্ডার। প্রিটোরিয়াসের চোটে কপাল খুলেছে মার্কো জানসেনের। একটি মাত্র টি-টুয়েন্টি খেলা ২২ বর্ষী বাঁহাতি পেসার প্রোটিয়াদের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

টি-টুয়েন্টি বিশ্বকাপের দল থেকে অদ্ভুত এক কারণে বাদ পড়েন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শিমরন হেটমায়ার। সিপিএল শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিল। ফ্লাইট মিস করাতেই এই ব্যাটার দল থেকে বাদ পড়েন। হেটমায়ারের বদলি হিসেবে শামারাহ ব্রুকসকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়।

স্কোয়াডে সর্বপ্রথম পরিবর্তন আনে ইংল্যান্ড। গলফ খেলতে গিয়ে গুরুতর আঘাত পেয়ে জনি বেয়ারস্টো এবারের বিশ্বকাপ থেকে সবার আগে ছিটকে যান । চিকিৎসকরা জানিয়েছেন, আগ্রাসী ব্যাটারের সারতে লাগবে দীর্ঘ সময়। বড় আসরে তার বদলি হিসেবে জায়গা পেয়েছেন অ্যালেক্স হেলস।

Tags: আইসিসিইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজজানসেনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২পাকিস্তানপ্রিটোরিয়াসফখরবাংলাদেশবুমরাহবেয়ারস্টোব্রুকসভারতশরিফুলশামিসাইফউদ্দিনসাউথ আফ্রিকাসাব্বিরসৌম্যহেটমায়ারহেলস
Previous Post

মহাসড়কের পাশে দাঁড়ানো ভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৪

Next Post

যুদ্ধ থামাতে না পারলে বিশ্ব অর্থনীতির পঙ্গু অবস্থা ঠেকানো কঠিন: বিশ্বব্যাংক

Next Post
বিশ্বব্যাংকের চিত্র প্রদর্শনী ও বৈঠকের ছবি, আন্তর্জাতিক অর্থনৈতিক আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ থামাতে না পারলে বিশ্ব অর্থনীতির পঙ্গু অবস্থা ঠেকানো কঠিন: বিশ্বব্যাংক

হ্যারি পটার সিরিজের অভিনেতা রবি কোলট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন হ্যারি পটার সিরিজের অভিনেতা রবি কোলট্রেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT