চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব আমিরাতে আরো জনশক্তি নিতে রাষ্ট্রপতির আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 13, অক্টোবর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে সংবর্ধনা প্রদান করছেন দুজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাত সরকারকে বিভিন্ন সেক্টরে বাংলাদেশ থেকে পেশাদারদের পাশাপাশি আরো দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে নবনিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের আবাসিক রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশকালে আবদুল হামিদ এ আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ বৈঠক সম্পর্কে বাসসকে ব্রিফ করেন।

আবদুল হামিদ করোনা মহামারী সত্ত্বেও “দুবাই এক্সপো ২০২০” সফলভাবে সম্পন্ন করার জন্য আরব আমিরাতের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি প্রায় সাত লাখ বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।

আরব আমিরাত বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মানের পণ্য, বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি), সিরামিক, ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ, ইলেকট্রনিক্স, আসবাবপত্র, প্লাস্টিক এবং নির্মাণ সামগ্রী রপ্তানি করে থাকে।

সংযুক্ত আরব আমিরাত এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করতে পারে বলেও আবদুল হামিদ উল্লেখ করেন।

পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রপতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ইউএই’র সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে এই সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে।

রাষ্ট্রপ্রধান দূতকে বাংলাদেশে তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন যাতে বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক আরও দৃঢ় হয়।

সংশ্লিষ্ট সচিবগণ ও বঙ্গভবনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী দল অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রদূতকে “গার্ড অব অনার” প্রদান করে।

সেনাবাহিনীর ব্যান্ডের দ্বারা সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয়। রাষ্ট্রদূত গার্ড অব অনার পরিদর্শন করেন।

Tags: সংযুক্ত আরব আমিরাত
Previous Post

ব্রিসবেন: অজিদের ইতিহাস মাখা ভেন্যুতে বিশ্বকাপ

Next Post

কর্ণফুলী নদীতে জাহাজ ডুবিতে ক্যাপ্টেনসহ ৪ জনের মরদেহ উদ্ধার

Next Post
কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেনসহ ৪ মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ণফুলী নদীতে জাহাজ ডুবিতে ক্যাপ্টেনসহ ৪ জনের মরদেহ উদ্ধার

জাতিসংঘে বাংলাদেশের ইউক্রেনের পক্ষে ভোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের ইউক্রেনের পক্ষে ভোট দিলো বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT