চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগেরবার গালি দিয়েছিল, এবার তালি দেবে: মিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 অপরাহ্ন 11, অক্টোবর 2022
in বিনোদন
A A
তিনজন মানুষ হাসিমুখে ছবি তুলছেন, একজন ফুটবল বল ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ঈদে ‘পরাণ’ ছবির মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। সেখানে অনন্যা চরিত্রের মাধ্যমে ভালো-মন্দ দুটি রোল প্লে করেছিলেন।

মিমের দুর্দান্ত অভিনয় এতটাই প্রাণবন্ত ছিল যে অনেক দর্শকরা সত্যি মনে করে মিমকে গালিও দিয়েছিল। তবে এবার তার ‘দামাল’ দেখে হাসনা চরিত্রের জন্য দর্শক তালি দেবে; এমনটাই মনে করে এই নায়িকা।

২৮ অক্টোবর ‘দামাল’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা সিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে মিম ছাড়াও ছিলেন ছবির পরিচালক রায়হান রাফী, সিয়াম, শরিফুল রাজ, রাশেদ অপু, শাহনাজ সুমি, সামিয়া অথৈ প্রমুখ।

মিম বলেন, এবার খুব চ্যালেঞ্জিং চরিত্র করেছি। নিজেকে অনেক লাকি মনে করি ওই সময়ের গল্পে কাজ করতে পেরে। আমার বিশ্বাস আগেরবার দর্শক গালি দিয়েছিল, এবার তালি দেবে।

মিম আরও বলেন, আমি একাত্তরের যুদ্ধ দেখিনি। অনেক ইচ্ছে ছিল যুদ্ধের গল্পের ছবিতে কাজ করবো। সেইসাথে আছে ফুটবলের প্রেক্ষাপট। যখন শুটিং করেছি মনে হতো একাত্তর সালে বসবাস করছি।

এদিকে, মুক্তির ৩ মাস ছাড়ালেও এখনো সিনেপ্লেক্সগুলোতে চলছে মিম অভিনীত ‘পরাণ’। এ কারণে দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই নায়িকা বলেন, পরাণের পাশাপাশি আমার বিশ্বাস দর্শক দামালও উপভোগ করবেন। একসঙ্গে দুই ছবি ভালো চলবে।

দামাল ছবির পরিচালক রায়হান রাফী বলেন, আমার প্রতিটি ছবি সন্তানের মতো। এই ছবি যেহেতু আমার সন্তান এটি লালনপালন করতে অনেক কষ্ট হয়েছে। শুটিংয়ের একসময় কষ্টে কেঁদে ফেলেছিলাম। কিন্তু সবার সহযোগিতায় শেষ করতে পেরেছি।

ফরিদুর রেজা সাগরের মূল গল্পে দামাল প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। স্বাধীন বাংলা ফুটবল দলের কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে দামাল নির্মিত হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত থেকে ইমপ্রেসের ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন বলেন, এটি ইমপ্রেস টেলিফিল্মের অনেক বড় ক্যানভাসের ছবি। মুক্তিযুদ্ধকালীন গৌরবগাঁথা অনেককিছু এতে উঠে আসবে।

Tags: রায়হান রাফীরাশেদ অপুলিড বিনোদনশরিফুল রাজশাহনাজ সুমিসামিয়া অথৈসিয়াম
Previous Post

বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত

Next Post

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আজ ভোটগ্রহণ

Next Post
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আজ ভোটগ্রহণ

ফুটবল ম্যাচে খেলোয়াড়রা বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল-ম্যানসিটি-পিএসজির হোঁচট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT