চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে বিএনপির সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:15 অপরাহ্ন 11, অক্টোবর 2022
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলে বিএনপির সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের পর আহতরা ও ভাঙচুরের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ১৫টির মত মোটরসাইকেল ভাঙ্গচুর করা হয়। মঙ্গলবার বিকালে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বেনজির আহমেদ টিটু ও শুকুর মাহমুদ গ্রুপের নেতাকর্মীদের মাঝে এই ঘটনা ঘটে।

সল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আল মামুন জানান, কালিহাতীর পৌর এলাকায় সম্মেলনের জন্য অনুমতি না পাওয়ায় সল্লা বাসস্ট্যান্ড এলাকায় কালিহাতী উপজেলা বিএনপির সম্মেলনের সব প্রস্ততি সম্পূর্ণ করা হয়। আগামীকাল বুধবার সম্মেলন অনুষ্ঠিত হবে। কিন্তু বিকেলে বিএনপি নেতা শুকুর মাহমুদ মোটরসাইকেল যোগে মিছিল নিয়ে প্যান্ডেল ও মঞ্চ ভাঙ্গচুরের চেষ্টা করে। এসময় আমাদের লোকজন বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় তারা। এসময় ২-১টি মোটরসাইকেল ভাঙ্গচুর হয়।

কালিহাতী বিএনপির উপদেষ্টা শুকুর মাহমুদ জানান, উপজেলার সকল সিনিয়ন বিএনপির নেতাদের বাদ দিয়ে বেনজির আহমেদ টিটুর লোকজন এই আয়োজন করে। প্রতিবাদে মিছিল করার সময় তারা হামলা করে। এসময় ১০জনের মতো আহত হয়। তাছাড়াও ১৫টির মত মোটরসাইকেল ভাঙ্গচুর করে তারা।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কয়েকজন আহত হওয়ার খবর শুনি । কিন্তু তাদের নাম ঠিকানা পাইনি। ঘটনাস্থল থেকে ভাঙ্গচুর হওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Previous Post

দেশে খাদ্য সংকটের আশংকা নেই

Next Post

নীলফামারী কি‌শোরগ‌ঞ্জে দুই প্রধান শিক্ষক কারাগারে

Next Post
নীলফামারী কিশোরগঞ্জে দুই প্রধান শিক্ষক কারাগারে, জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারী কি‌শোরগ‌ঞ্জে দুই প্রধান শিক্ষক কারাগারে

জাতিসংঘের মানবাধিকার পরিষদের সভা, বিশ্ব নেতারা অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT