চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দামাল’ দলের সতর্কবাণী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 11, অক্টোবর 2022
in বিনোদন
A A
দামাল দলের সদস্যরা সংবাদ সম্মেলনে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ অক্টোবর মুক্তির প্রতীক্ষায় আছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত তারকাবহুল সিনেমা ‘দামাল’। মুক্তি সামনে রেখে প্রচারণায় ব্যস্ত পুরো টিম। তাদের অভিনব প্রচারণা কৌশল ইতোমধ্যে সাড়া ফেলেছে।

গেল মাসে চ্যানেল আইয়ের জনপ্রিয় লাইভ টক শো ‘টু দ্য পয়েন্ট’ এ অতর্কিত প্রবেশ করে ‘দামাল’ নির্মাতা সহ প্রধান তিন তারকা বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও সিয়াম আহমেদ! এসময় ‘রোডম্যাপের আগে মাথায় যত প্রশ্ন’ বিষয়ে কথা বলতে অতিথি ছিলেন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এস এম কামাল এবং জাতীয় পার্টির এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

উপস্থাপক সোমা ইসলাম এসময় তাদেরকে বলছিলেন,‘এটা আমার লাইভ প্রোগ্রাম চলছে।’ তারপর সিয়াম-মিম-রাজ-রাফিদের বলতে শোনা যায়, ২৮ অক্টোবর আমাদের দামাল সিনেমার রিলিজ। এটারও তো ক্যাম্পেইন করতে হবে! অগত্যা উপস্থাপক লাইভ অনুষ্ঠানে সবাইকে ২৮ অক্টোবর ‘দামাল’ দেখার আমন্ত্রণ জানালে অনুষ্ঠানস্থল ত্যাগ করে দামাল টিম!

পলিটিক্যাল শো’তে এমন অতর্কিত প্রবেশ এবং সিনেমার প্রচারণার এই কৌশল বেশ বাহবা কুড়ায়! এরপর থেকেই নানা জায়গায় ‘দামাল’ এর প্রচারণা করতে ছুটে যেতে দেখা গেছে বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও শরিফুল রাজ সহ নির্মাতা রায়হান রাফীকে!

অতি সম্প্রতি তারা দলে বলে স্টার সিনেপ্লেক্সের ১৮ বছর পূর্তি অনুষ্ঠানেও উপস্থিত হয়। এসময় প্রত্যেকের হাতে ছিলো ফুটবল! ‘দামাল’ বলে তাদের এসময় স্লোগান দিতেও দেখা যায়। একইদিনে এই টিম হাতে ফুটবল নিয়ে উপস্থিত হয় দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকির বর্ষপূর্তি অনুষ্ঠানে। সেখানেও স্পটলাইট কেড়ে নয় দামাল টিমের প্রচারণা কৌশল!

এমন কৌশলী প্রচারণার মধ্যেই সবাইকে সতর্ক করলো দামাল টিম। রাফী বললেন, যেকোনো জায়গায় হুটহাট ঢুকে পড়ছে দামালের দল। রাস্তাঘাটে যদি দেখেন কারও হাতে ফুটবল, বুঝে নেবেন তারা দামালের দল। এই তো সেদিন চরকি কার্নিভালে সদলবলে ঢুকে পড়েছিল দামাল টিম হাতে ফুটবল নিয়ে। এমনকি পুরস্কার নেয়ার সময়ও রায়হান রাফীর হাত থেকে বল নিয়েছিলেন বাংলাদেশের মিউজিক লেজেন্ড রুনা লায়লা ম্যাডাম!

নির্মাতা বললেন,‘সতর্ক থাকুন। দামালের দল যেকোনো সময় চলে আসতে পারে আপনার কাছেও ফুটবল নিয়ে। কারণ, দামাল মুক্তি পাচ্ছে ২৮ অক্টোবর আপনার কাছের সিনেমা হলগুলোতে।’

১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের মূল গল্পে ‘দামাল’ নির্মিত হয়েছে। ছবিতে মিম-রাজ-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা ও বৃষ্টি।

Tags: ইমপ্রেসটু দ্য পয়েন্টদামালনাসির উদ্দিন খানপূজাফরিদুর রেজা সাগরফুটবলমিমরাশেদ মামুন অপুলাক্স তারকা অথৈলিড বিনোদনশাহনাজ সুমীসাঈদ বাবুসিনেমাসুমিতসৈয়দ নাজমুস সাকিব
Previous Post

বাংলাদেশ চায় যুদ্ধ বন্ধ হোক: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

গৃহিনী জামিলা হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড

Next Post

গৃহিনী জামিলা হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড

প্রকৃতি উপভোগ করছে বাংলাদেশি শিশুদের একটি গ্রুপ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ১০ বছর বয়সেই থেমে গেল অভিনেতা রাহুলের জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT