নানা আয়োজনে বাঙালি মনীষার অন্যতম প্রতিনিধি লেখক গবেষক প্রফেসর নাসিম উদ্দিন মালিথার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে প্রফেসর নাসিম উদ্দিন মালিথা পরিষদ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শাহ্ আজমের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এবং শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে অতিথিরা প্রফেসর নাসিম উদ্দিন মালিথার জীবনের উল্লখযোগ্য কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।









