চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় লিগে রানের দেখা নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 10, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দুই ফিল্ডার মাঠে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরোয়া প্রথম শ্রেণির আসর জাতীয় ক্রিকেট লিগ শুরু হয়েছে সোমবার। প্রথমদিনে দাপট দেখিয়েছে বোলাররা। রান পেতে সংগ্রাম করতে হয়েছে ব্যাটারদের। দেশের চার ভেন্যুতেই দেখা গেছে প্রায় একই চিত্র।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে রংপুর থামে ৯২ রানে। আরিফুল হক ৩৪ রানে অপরাজিত থাকেন। সুমন খান পাঁচটি, সালাউদ্দিন শাকিল ও রিপন মণ্ডল নেন দুটি করে উইকেট।

জবাবে প্রথমদিনেই লিড নিয়েছে ঢাকা। ৫ উইকেট হারিয়ে তুলেছে ১২২ রান। তাইবুর রহমান ও নাদিফ চৌধুরী ৩০ রানে অপরাজিত আছেন। মুশফিক হাসান নিয়েছেন তিনটি উইকেট।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে তামিম ইকবালের চট্টগ্রাম গুটিয়ে গেছে ১৪১ রানে। সর্বোচ্চ ৩১ রান আসে টাইগার ওপেনারের ব্যাটে। নাবিল সামাদ পাঁচটি ও নাঈম আহমেদ নেন তিনটি উইকেট।

কোনো উইকেট না হারিয়ে ১৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে সিলেট।

শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে খুলনা ১৩১ রানে অলআউট হয়েছে। ৪২ রান আসে নাহিদুল ইসলামের ব্যাটে। মানিক খান চারটি, মো. শরিফউল্লাহ ও কাজী অনিক দুটি করে উইকেট নেন।

দিনের খেলা শেষে ৩৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে মেট্রো। ২০ রানে অপরাজিত আছেন শামসুর রহমান শুভ।

শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে তিনশর পথে রয়েছে বরিশাল। ৯ উইকেট হারিয়ে দলটি তুলেছে ২৬৯ রান। তানভির ইসলাম ৪৩ রানে অপরাজিত আছেন। সোহাগ গাজী ৫৬ ও আবু সায়েম ৫৯ রান করেন। নাহিদ রানা চারটি ও সানজামুল ইসলাম নেন দুটি করে উইকেট।

Tags: খুলনাচট্টগ্রামমিরপুররাজশাহীলিড স্পোর্টস
Previous Post

ছুটির দিনেও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সেবা

Next Post

প্রশাসনের মধ্যে বিএনপির মনিটরিং সেল কাজ করছে: আমানউল্লাহ আমান

Next Post
আমানউল্লাহ আমান বিএনপির মনিটরিং সেল কাজ করছে বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশাসনের মধ্যে বিএনপির মনিটরিং সেল কাজ করছে: আমানউল্লাহ আমান

ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে সুখবর পেল নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT