প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই বিকল্প পথে খনন করা হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত গোপালগঞ্জের ঐতিহ্যবাহী পাচুরিয়া খাল। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের বাঁচাতে অবৈধ ভবন না ভেঙে চলাচলের একমাত্র রাস্তা ও ধর্মীয় স্থাপনা ভেঙে খনন কাজ শুরু করেছে প্রশাসন। গোপালগঞ্জ থেকে আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আলীম আল রাজীর রিপোর্ট।








