চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় বাহিনী দিয়ে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করছে: গণতন্ত্র মঞ্চ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 08, অক্টোবর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
গণতন্ত্র মঞ্চের প্রতিবাদে লেখা ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

বুয়েটে ছাত্রলীগের হামলায় নিহত শহীদ আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে বিনা উস্কানীতে ছাত্রলীগের হামলা ও পুলিশের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানানো হয়েছে।

আজ এক যৌথ বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তীব্র নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মদদে ক্যাম্পাসে আবরারের হত্যাকারীদের উত্তরসূরীদের এই তাণ্ডব দেশের বিরাজমান ভয়াবহতাকেই স্পষ্ট করে তোলে।

নেতৃবৃন্দ আরো বলেন, ছাত্রলীগের নির্যাতনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ৩ বছর স্মরণে আয়োজিত সভা পণ্ড করতে একদিকে ছাত্রলীগ হামলায় যখন ২০ জনেরও অধিক নেতা-কর্মী আহত হলেন, সেই আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও আবার ছাত্রলীগ হামলা করে এবং পুলিশ হামলাকারীদের বদলে ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যাল শাখার নেতা আখতার হোসনসহ ২৪ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে। এই ঘটনা স্পষ্ট করে প্রমাণ করে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে একটি দলীয় বাহিনীতে পরিণত করে এবং সর্বত্র দলীয় গুণ্ডা বাহিনী লেলিয়ে দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এই স্মরণসভা কর্মসূচিতে এ ধরনের হামলা আবারো প্রমাণ করে সরকার মুখে সভা-সমাবেশে বাধা না দেয়ার কথা বললেও বাস্তবে সারাদেশে রাজনৈতিক ভিন্নমত চর্চার নূন্যতম পরিবেশও রাখতে চায় না। জনসম্মতিহীন ফ্যাসিবাদী-কর্র্তত্ববাদী ক্ষমতা টিকিয়ে রাখতে সন্ত্রাস, দখলদারিত্ব কায়েম করে শিক্ষাঙ্গনসহ সর্বত্র দখল বজায় রাখতে চায় সরকার।

বিবৃতিতে তারা বলেন, সরকার যতই উন্মত্ততা দেখাক, এইভাবে ত্রাস কায়েম করে আর ভয় দেখিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। জনগণ এই সরকারের প্রতারণা ধরে ফেলেছেন এবং কোনো মিথ্যা দিয়ে সরকার আর জনগণকে বিভ্রান্ত করতে পারবে না। জনগণের জাগরণ ও উত্থাণ, গণঅভ্যূত্থান অবশ্যম্ভাবী। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান। একইসাথে নেতৃবৃন্দ ভয়মুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তুলতে ছাত্রলীগের সন্ত্রাসী দৌরাত্মের বিরুদ্ধে ছাত্রসমাজসহ জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।

Tags: গণতন্ত্র মঞ্চ
Previous Post

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিন শিল্পীকে সম্মাননা

Next Post

বিদ্যুতের কথা বলে লুট করা টাকায় বাজেট হয়ে যেত: বিএনপি

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদ ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুতের কথা বলে লুট করা টাকায় বাজেট হয়ে যেত: বিএনপি

বাংলাদেশের একজন নারী পাঠাগারে বই নির্বাচন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঠমিস্ত্রীর কাজ করে টাকা জমিয়ে পাঠাগার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT