চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্ম শহরে হেলাল হাফিজের ৭৫ তম জন্মদিন পালন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 07, অক্টোবর 2022
in বিনোদন
A A
বাংলাদেশের শহরে হেলাল হাফিজের জন্মদিনের অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কবির নিজ জেলা শহর নেত্রকোনায় পালিত হয়েছে হেলাল হাফিজের ৭৫ তম জন্মদিন। নিজ বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে জন্ম জেলায় দ্বিতীয় বারের মতো জন্মদিন উদযাপন করেছে হিমু পাঠক আড্ডা।

নতুন প্রজন্মকে কবির জীবন যৌবন সম্পর্কে ধারণা দিতে এবং উজ্জীবিত করCK এই উদ্যোগ নিয়েছে তারুণ্যনির্ভর সংগঠনটি। এতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, কবি, সাহিত্যিক, শিক্ষার্থী ও সংস্কৃতির সকল শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছে।

শুক্রবার সকালে হিমু পাঠক আড্ডার আয়োজনে দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তাবিত হেলাল হাফিজ চত্বরে আড্ডায় আড্ডায় কবিতা পাঠ ও অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে হেলাল হাফিজের ৭৫তম জন্মদিনে। প্রথমেই ‘আগুণের পরশমনি’ গানটি সমবেত কণ্ঠে বেজে ওঠে। পরে কবিতা পাঠ ও অভিব্যক্তি প্রকাশ শেষে কেক কাটা অনুষ্ঠিত হয়।

মূল অনুষ্ঠানের শুরুতে সংগঠনের উপদেষ্টা প্রয়াত কবি কামরুজ্জামান চৌধুরী স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠানে কবি হেলাল হাফিজের সুস্থতা কামনা করা হয়।

হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগমের উপস্থাপনায় দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর সাজুর সভাপতিত্বে অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল (অপরাধ), হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক শ্যামলেন্দু পাল, মোজাম্মেল হক বাচ্চু, মতিয়র রহমান, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, নেত্রকোনা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান, আবু আব্বাস ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক নাজমুল কবীর সরকার, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, কবি খাইরুল হক, সাহিত্য সমাজের সাইফুল্লাহ ইমরান, কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ।

পরে অতিথিরা হিমু পাঠক আড্ডার সদস্যদের নিয়ে কেক কাটেন। এতে বিভিন্ন বয়সের শ্রেণি পেশার কবি প্রেমীরা অংশ নেন। দত্ত উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রস্তাবিত হেলাল হাফিজ চত্বরটি এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল ফুলের শুভেচ্ছা জানান কবিবে।

Tags: কবিতানেত্রকোনালিড বিনোদনহেলাল হাফিজ
Previous Post

এক ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান পেল নোবেল শান্তি পুরস্কার

Next Post

সরকারিভাবে লিজ নেয়া জলমহাল অবৈধভাবে দখলের অভিযোগ

Next Post
বাংলাদেশ ক্র্যাবের প্রেস ব্রিফিংয়ে দুইজন বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারিভাবে লিজ নেয়া জলমহাল অবৈধভাবে দখলের অভিযোগ

চ্যানেল আই অনলাইন অফিসের বহির্দৃশ্য, বাংলার সংবাদ ও তথ্যের কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েসিস’র মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরল শত যুবক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT