চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ কি.মি. যানজটে নাকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
3:43 অপরাহ্ন 06, জানুয়ারি 2017
in টাঙ্গাইল
A A

ঘন কুয়াশা  ও দৌলতদিয়া পাটুরিয়া ফেরি ঘাট বন্ধ থাকায় গাড়ির চাপ বৃদ্ধি পয়েছে বহুগুণ। এর ফলে সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অন্তত ৩০ কি.মি যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এ মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহন ও যাত্রীসাধারণের।

তবে পুলিশ বলছে, যানজট নিরসনে সর্বোচ্চ কাজ করে যাচ্ছে তারা। এদিকে যানজটের আটকা পড়ে আজ অনুষ্ঠিতব্য মির্জাপুর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি অনেক শিক্ষার্থী।

গাড়ির চালকদের সাথে কথা বলে জানা যায়, ঘন কুয়াশার কারণে ভোর রাত থেকেই স্বাভাবিক গতিতে তারা গাড়ি চালাতে পারছিলেন না। এছাড়াও যানবাহনের অত্যধিক চাপ বেড়ে যাওয়ায় ক্ষণে ক্ষণে তাদের যানজটের কবলে পড়তে হয়েছে।

যাত্রীরা জানান, সকাল হওয়ার সাথে সাথে যানজটের তীব্রতা আরো বাড়ে। মহাসড়কের মির্জাপুর, পাকুল্যা, জামুর্কি, নাটিয়াপাড়া পাড়া ও করটিয়া এলাকায় ঢাকামুখী গাড়ী থমকে আছে। দশ মিনিটের রাস্তা যেতে তাদের সময় লাগছে দুই থেকে আড়াই ঘন্টা।

মির্জাপুরের ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসা সন্তানদের অবিভাবকগণ জানান, হাতে যথেষ্ট সময় নিয়ে আসার পরও দুই থেকে তিন ঘন্টা যানজটে আটকে থাকার কারনে তাদের সন্তানরা সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারেননি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ১৭টি জেলাসহ ২১টি জেলার গাড়ী চলাচল করে। অত্যাধিক গাড়ীর চাপ থাকায় যানজট নিরসনে বেগ পেতে হয়। তবে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যানজটের মাত্রা কমে আসে বলেও তিনি জানান।

এদিকে, আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার শিবপুরে বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত ১জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে সকালের দিকে কোনো একসময় বাসের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tags: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কযানজট
Previous Post

২৬ রকমের হাসি

Next Post

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে ব্যাপক পরিবর্তন

Next Post

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে ব্যাপক পরিবর্তন

ওয়ার্নারের টেস্টে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT