চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদে মেহজাবীনের কান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 04, অক্টোবর 2022
in বিনোদন
A A
মেহজাবীন কান ব্যথায় ভুগছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক জোয়ারে ভাসছে ‘পুনর্জন্ম ৩’। রবিবার সন্ধ্যায় ইউটিউবে অবমুক্ত হওয়ার পর থেকেই আলোচনায় ভিকি জাহেদের এই আলোচিত নাটকটি! ভিউয়ের পাশাপাশি কম সময়ে চলে আসে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে!

‘পুনর্জন্ম ৩’ নিয়ে দর্শকের এমন জোয়ার দুটি স্ট্যাটাসে যেনো আরও কিছুটা উস্কে দেন ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! নাটকে যিনি রোকেয়া চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ইতোমধ্যে দর্শকের মন জয় করেছেন।

ইউটিউবে ‘পুনর্জন্ম ৩’ মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই মেহজাবীন স্ট্যাটাস দেন, ‘আমার কান কই?’ এরপর আবারও একটি স্ট্যাটাসে মেহজাবীন লিখেন, ‘কান ফেরত চাই’!

বাংলা ভাষায় প্রশ্নের সঙ্গে কান ও মুখের ইমোজি. Channel i News - চ্যানেল আই নিউজ তার দুটি স্ট্যাটাসই বেশ সাড়া ফেলে। যারা ‘পুনর্জন্ম ৩’ দেখেছেন, এমন হাজার হাজার দর্শক স্ট্যাটাস দিয়ে মেহজাবীনের কান খোঁজার রহস্য ধরতে পেরেছেন। সেই সঙ্গে করেছেন মজার মজার মন্তব্য! এসময় অনেককে মেহজাবীনের রসবোধেরও প্রশংসা করতেও দেখা গেছে!

দু’দিন ধরেই মেহজাবীনের অফিশিয়াল ফেসবুক পেজটি মেতেছে ‘পুনর্জন্ম’ বন্দনায়! এরমধ্যে মঙ্গলবার আরও একটি স্ট্যাটাসে মজার কাণ্ড করেছেন মেহজাবীন। জানিয়েছেন, তার কান নিরাপদে আছে! যে স্ট্যাটাসটিও যথারীতি সাড়া ফেলে!

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর রাতে সম্প্রচারের পর রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে প্রকাশিত হয় ‘পুনর্জন্ম ৩’। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত নাটকটি দেখেছেন ৩০ লাখের বেশি মানুষ, সেই সঙ্গে ১১ হাজারের বেশি মন্তব্য।

নিরাপদে মেহজাবীনের কান!. Channel i News - চ্যানেল আই নিউজ সিক্যুয়ালে নির্মিত যে কোনো নাটক বা সিনেমা আলোচিত হয় না, এমন অভিযোগ দর্শকের পুরনো। প্রথম কিস্তি টপকানো প্রোডাকশন খুবই কম দেখা যায়। তবে ব্যতিক্রম দেখালেন নির্মাতা ভিকি জাহেদ। ‘পুনর্জন্ম’র সিক্যুয়াল নির্মাণ করে হাতেনাতে প্রমাণ দিলেন এই তরুণ নির্মাতা।

গেল বছর জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর গেল বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’। নাটকে আফরান নিশো-মেহজাবীন ছাড়া অভিনয় করেছেন নওশাবা, শাহেদ আলী, মুকুল সিরাজ, খায়রুল বাসার, শরিফ সিরাজ, আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ।
পুনর্জন্ম ৩

Tags: আফরান নিশোআবদুল্লাহ আল সেন্টুখায়রুল বাসারনওশাবাপুনর্জন্মমুকুল সিরাজমেহজাবীনমেহজাবীন চৌধুরীলিড বিনোদনশরিফ সিরাজশাহেদ আলী
Previous Post

পূজা মণ্ডপে বলিউড তারকারা

Next Post

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক

Next Post
দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক ও তার স্ত্রী এক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক

যবিপ্রবিতে ১৮ কুকুর হত্যার প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ কুকুর হত্যায় যবিপ্রবিতে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT