চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর সমাধিতে নতুন আইজিপির শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 01, অক্টোবর 2022
in বাংলাদেশ
A A
নতুন আইজিপি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ শনিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তার (বঙ্গবন্ধু) স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে তিনি শনিবার দুপুর সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান এবং বঙ্গবন্ধুর সমাধিসৌধ’র বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ।

পরে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সূরা ফাতেহা, সূরা এখলাস ও দরূদ শরীফ পাঠ করে বঙ্গবন্ধু, ’৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মুনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এর আগে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নতুন সভানেত্রী তৈয়বা মুসাররাত চৌধুরী।

Tags: বঙ্গবন্ধুর সমাধি
Previous Post

সড়ক পরিবহন আইন দ্রুত জারির দাবি

Next Post

চ্যানেল আই প্রকৃতি, মাটি ও মানুষের জন্য কাজ করে মোঃ শাহাব উদ্দিন

Next Post
মোঃ শাহাব উদ্দিন চ্যানেল আই অনলাইন সাক্ষাৎকারে, বাংলাদেশের জন্য কাজের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই প্রকৃতি, মাটি ও মানুষের জন্য কাজ করে মোঃ শাহাব উদ্দিন

জিএম কাদেরের সাক্ষাৎকার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই সবক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: জিএম কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT