চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারে জার্সিতে প্রতিবাদের ভাষা ডেনমার্কের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
তিনটি ফুটবল জার্সি কালার: লাল, কালো ও সাদা. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল, সাদা এবং কালো— কাতার বিশ্বকাপের জন্য তিনটি একরঙা জার্সি প্রকাশ করেছে ডেনমার্ক। জার্সিতে দেশের লোগো, কোম্পানির সিল এমনকি লেখাগুলোও থাকছে সম্পূর্ণ জার্সির রঙে মিলিয়ে। ডেনিশ ফুটবল দল এর মাধ্যমে স্বাগতিক দেশকে শক্তিশালী বার্তা দেবে। অভিবাসী শ্রমিক ও সমকামীদের পক্ষে ক্রিস্টিয়ান এরিকসেনরা জানাবেন প্রতিবাদ।

‘শোকের রঙে’র উদ্ধৃতি টেনে জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুমেল একটি কালো রঙের জার্সির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে। জানিয়েছে, ডেনমার্ক ফুটবল সংস্থার পূর্ণ সমর্থনে প্রতিবাদটি জানাবে তারা। সম্পূর্ণ লাল রঙা জার্সিটি হোম জার্সি, সাদাটি দ্বিতীয় ও কালো রঙের জার্সিটি হবে দলটির তৃতীয় কিট।

হুমেলের অভিযোগ, গত কয়েক দশক ধরে কাতার তাদের দেশে আসা অভিবাসীদের সঙ্গে ভালো আচরণ করছে না। গ্যাসনির্ভর ধনী দেশটি এশিয়ান দেশগুলো থেকে নেয়া শ্রমিকদেরও ন্যায্য অধিকার দিচ্ছে না। এমনকি বিশ্বকাপ উপলক্ষে বানানো স্টেডিয়াম, মেট্রো লাইন, রাস্তা এবং হোটেল বানাতে গিয়ে মারা যাওয়া হাজারের বেশি শ্রমিকের তালিকা নিয়েও কারচুপি করছে। অভিযোগের প্রেক্ষিতে কাতার কর্তৃপক্ষ থেকে বিবৃতিও প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

ফিফার নিয়ম মেনে তৈরি করা হয়েছে জার্সি। প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি বলছে, ‘ডেনিশ জাতীয় দলের নতুন জার্সিগুলোর মাধ্যমে দুটি বার্তা দিতে চায়। এই নকশা শুধু ডেনমার্ক ফুটবলের সর্বোচ্চ সফলতা, ইউরো-১৯৯২ জয়ের অনুপ্রেরণা নয়। এটি কাতারের বিরুদ্ধে এবং সেখানে চলা মানবিক অধিকারের ভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ।’

বিশ্বকাপে ডেনিশদের গ্রুপপর্বের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, যারা গাড় নীল জার্সি পরে খেলবে। বাকি দুই প্রতিপক্ষ, অস্ট্রেলিয়ার পছন্দ স্বর্ণ রঙা জার্সি এবং তিউনেশিয়া খেলবে সাদা জার্সিতে। তিউনেশিয়ানদের বিপক্ষে ২২ নভেম্বর হোম জার্সি হিসেবে সম্পূর্ণ লাল জার্সি পরে খেলবে ডেনমার্ক। বাকি ম্যাচের যেকোনো একটিতে কালো রঙের জার্সিটি পরতে পারে দেশটি।

বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে কাতারের নাম ঘোষণার পর থেকেই আলোচনা-সমালোচনা। সমকামীদের ভ্রমণ নিষেধাজ্ঞাও দিতে চেয়েছিল কাতার, এমনকি তাদের কাছে টিকিট বিক্রি না করার কথাও বলেছিল। সবশেষ, মাঠে সমকামীদের পতাকা ওড়ালে গ্রেপ্তারের হুমকি দিয়ে রেখেছিল স্বাগতিকরা। ফিফার হস্তক্ষেপে কাতারের সেই পদক্ষেপ যদিও ভেস্তে গেছে। ফিফা সভাপতিও ফুটবল উপভোগ করতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

Tags: কাতার বিশ্বকাপ-2022জার্সিডেনমার্কফিফামানবধিকারলিড স্পোর্টস
Previous Post

বিএনপি লাঠি নেয়ার আগেই আওয়ামী লীগের কোমর ভেঙ্গেছে: ফখরুল

Next Post

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে নবজাতকদের জন্য শুভেচ্ছা উপহার

Next Post
প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে নবজাতকদের জন্য শুভেচ্ছা উপহার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে নবজাতকদের জন্য শুভেচ্ছা উপহার

তিনজন ব্যক্তি হাসিমুখে বসে আছেন, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাদের গানে সুরে সেনাবাহিনীর বীরত্বগাঁথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT