চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত যুবলীগ: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2022
in রাজনীতি
A A
শেখ পরশ যুবলীগের নেতাদের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ শিল্পবিপ্লবের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

বুধবার শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজধানীর উত্তরায় ফ্রেন্ডস্ ক্লাব মাঠে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে আলোচনা সভা ও অসহায় দুঃস্থদের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান এ সময় বলেন, বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্প বিপ্লবের ফলে। বর্তমান বিশ্বও টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির উপর। এখন পর্যন্ত বিশ্বজুড়ে তিনটি শিল্পবিপ্লব ঘটেছে। যা বদলে দিয়েছে বিশ্বের গতিপথ, বিশ্ব অর্থনীতির গতিধারা। চতুর্থ শিল্পবিপ্লব হচ্ছে ম্যানুয়াল জগৎ ছেড়ে ভার্চুয়াল জগতের আরও বিস্তৃত পরিসর। যেখানে মানুষের আয়ত্তে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস। যা সম্পূর্ণরূপেই মানব সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে। প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রযুক্তি নির্ভর ও দুরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশও রয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে। চতুর্থ শিল্পবিপ্লবের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ প্রস্তুত রয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমে যুবলীগের ডাক্তারদের সমন্বয়ক টিম প্রায় ৬০০ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বের কারণেই করোনা মহামারি সফলভাবে মোকাবিলা করতে পেরেছে বাংলাদেশ। করোনা মহামারিকালে আর্থিক খাতকে সচল রাখতে তিনি বেশ কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। তিনি খাদ্য উৎপাদনকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা তার মানবিক গুণাবলি দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরেছেন। বঙ্গবন্ধু যেমন আজীবন শোষিত-বঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করেছেন। ঠিক একইভাবে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শোষিত-বঞ্চিতদের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের মনে রাখতে হবে, আমরা এমন এক নেত্রীকে অনুসরণ করি যিনি আজীবন এদেশের মানুষের জন্য ত্যাগ-তিতিক্ষা করে যাচ্ছেন। আমাদের প্রজন্মের তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি আশা করি এদেশের যুবসমাজ জননেত্রী শেখ হাসিনার দেখানো পথ অনুসরণ করে জনগণের অধিকার আদায়ের প্রশ্নে সর্বদা সোচ্চার থাকবে। এটাই হোক বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনে আমাদের অঙ্গিকার।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, এদেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য একটি মানুষ দিনরাত পরিশ্রম করছেন। তারই অক্লান্ত পরিশ্রমের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। আজকে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন। জন্মদিন পালন তো দূরের কথা, তিনি কখনো জন্মদিন বিষয়টা নিয়ে ভাবেন না। অথচ এদেশের আর একজন নেত্রী আছেন, যিনি এতিমের টাকা আত্মসাৎকারী, দুর্নীতিবাজ সেই নেত্রী ৫টি ভূয়া জন্মদিন পালন করে। জন্মদিনে কেক কেটে জাতির সাথে তামাশা করেন। তারা খুনি, মিথ্যাবাদী। এদেশের জনগণের উপর জুলুম-অত্যাচার করা যাদের নেশা।

তিনি উপস্থিত সুবিধাবঞ্চিতদের উদ্দেশ্যে বলেন, জিয়াউর রহমান যেমন ছিলেন বঙ্গবন্ধু হত্যাকারী, তার ছেলে তারেক রহমানও ২১ শে আগস্টের হত্যাকারী। এদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। যেন বাংলার বুকে আর কোন আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করার সুযোগ না পায়। তারা যেখানেই জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে যুবলীগের নেতা-কর্মীরা সেখানেই তাদের প্রতিহত করবে।

Tags: যুবলীগ
Previous Post

পঞ্চগড়ে নৌকাডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার

Next Post

ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ইয়ান

Next Post
ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইয়ান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ইয়ান

শেখ হাসিনা ও মোদি, দুই নেতা একসঙ্গে, শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার জন্মদিনে মোদির শুভেচ্ছা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT