চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের গোল উৎসব, মেসির জোড়া গোল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 পূর্বাহ্ন 28, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবলাররা গোল উদযাপন করছে, মেসি জোড়া গোল করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।

মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাতে পার্ক ডে প্রিন্সেসে হওয়া ম্যাচের ১১ মিনিটে কাসেমিরোর ক্রসে বল পেয়ে হেডে বল জালে জড়ান রাফিনহা। সাত মিনিট পর মনতাসার তালবি হেডে লক্ষ্যভেদ করতে সমতায় ফেরে তিউনিসিয়া।

এরপর ব্রাজিল রীতিমতো তেঁতে ওঠে। ১৯ মিনিটে রাফিনহার বাড়ানো বল নিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান রিচার্লিসন। এরপর কাসেমিরোকে ডি বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড় ডি বক্সে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ২৯ মিনিটে স্পট কিক থেকে গোল করেন নেইমার।

৪০ মিনিটে রিচার্লিসনের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে নিশানাভেদ করেন রাফিনহা।

বিরতির আগে ৪২ মিনিটে ডিলান ব্রোন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তিউনিসিয়া ১০ জনের দলে পরিণত হয়।

খেলার ৭৪ মিনিটে পেড্রো গোল করে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

আরেক ফিফা ফ্রেন্ডলি ম্যাচে লিওনেল মেসির শেষ মুহূর্তের জোড়া গোলে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

রেড বুল অ্যারেনায় হওয়া ম্যাচের ১৩ মিনিটে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্টে বল পেয়ে আলবিসেলেস্তেদের এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ।

এরপর ৮৬ মিনিটে লো সেলসোর পাসে বল নিয়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। তিন মিনিট পর বাঁ পায়ের ফ্রি কিকে বল জালে জড়িয়ে দেন এলএম টেন।

এদিকে উয়েফা নেশনস লিগে আলভারো মোরাতার অন্তিম মুহূর্তের গোলে পর্তুগালকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে স্পেন। ৮৮ মিনিটে নিকো উইলিয়ামসের হেড পাসে বল নিয়ে বাঁ পায়ের শটে গোল পান মোরাতা। তাতে একমাত্র গোলের জয়ে মাঠ ছাড়ে স্পেন।

Tags: আর্জেন্টিনাউয়েফা নেশনস লিগনেইমারপর্তুগালফিফা ফ্রেন্ডলিব্রাজিলমেসিলিড স্পোর্টসস্পেন
Previous Post

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন

Next Post

কুয়েত বিমানবন্দরে বাংলাদেশিসহ ৬০ প্রবাসী আটক

Next Post
কুয়েত বিমানবন্দরে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েত বিমানবন্দরে বাংলাদেশিসহ ৬০ প্রবাসী আটক

পুতিন ও শি জিনপিং বৈঠকে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের সঙ্গে আলোচনা শুরুর কথা ভাবছেন পুতিন: তুরস্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT