চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারে রহস্য ও উত্তেজনা, ‘পুনর্জন্ম ৩’ নিয়ে আগ্রহী দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
দুই তরুণী সেলফি তুলছেন, পেছনে আলোর ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় ভিকি জাহেদ পরিচালিত ‘পুনর্জন্ম’ নাটক। চ্যানেল আইয়ে প্রথম দুটি কিস্তি প্রচারের পর ব্যাপক সাফল্য পায়। শুধু সমালোচক নয়, সব শ্রেণির দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে নিশো-মেহজাবীন অভিনীত এই নাটকটি।

সেই সাফল্যের ধারাবাহিকতা ১ অক্টোবর ‘পুনর্জন্ম ৩’ আসছে। চ্যানেল আইয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষ্যে ‘পুনর্জন্ম ৩’ প্রচার হবে ওইদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। টেলিভিশনে প্রচারের পরে নাটকটি দেখা যাবে চ্যানেল আইয়ের ইউটিউবেও।

সোমবার সন্ধ্যায় নাটকটির ট্রেলার প্রকাশ হয়েছে। প্রকাশের পর যথারীতি দর্শকের কাছে ব্যাপাক সাড়া ফেলেছে। ট্রেলার শেয়ার করে দর্শক লিখছেন, তারা মুখিয়ে আছেন পুরো নাটক দেখার।

এর আগে পুনর্জন্ম’র প্রথম ও দ্বিতীয় কিস্তি দেখে ধাক্কা খেয়েছিলেন দর্শক। দর্শকরা মনে করছেন, ‘পুনর্জন্ম ৩’ দেখেও একাধিকবার ধাক্কা খেতে পারেন।

দর্শকের পুরানো অভিযোগ, সিক্যুয়ালে নির্মিত যে কোনো নাটক বা সিনেমা আলোচিত হয় না। প্রথম কিস্তির জনপ্রিয়তা টপকাতে ব্যর্থ হয় পরের কিস্তিগুলো! কিন্তু এই অভিযোগ ভুল প্রমাণ করেন ভিকি জাহেদ।

নির্মাতা ভিকি ও চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পুনর্জন্ম’-৩ আসছে। যেখান থেকে দ্বিতীয় কিস্তির গল্প শেষ সেখান থেকে নতুন গল্প ও থ্রিলার-সাসপেন্সে ভরপুর নাটকটি নির্মিত হচ্ছে যাচ্ছে। ভিকি জানিয়েছেন, আগের মতো যত্নশীল হয়েই তিনি ‘পুনর্জন্ম’-এর নতুন কিস্তি আনছেন।

ভিকি জাহেদ বলেন, আমার বেশীরভাগ কাজ ক্রিটিকসরা বেশি পছন্দ করে। কিন্তু ‘পুনর্জন্ম’ শুধু সমালোচক নয়; সব শ্রেণির দর্শকরা পছন্দ করেছেন। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকে প্রচুর সাড়া পেয়েছি।

তিনি বলেন, অনেকেই বলেছেন, এই কনটেন্ট নেটফ্লিক্সের উপযোগী! এমনকি দেশের বাইরে থেকেও এত মানুষ দেখেছিলেন, পরে বাধ্য হয়েই ‘পুনর্জন্ম’ সাবটাইটেল দেয়া হয়। চ্যানেল সংশ্লিষ্টদের কাছে, দর্শকদের সাড়া ছিল অভূতপূর্ব!

Tags: চ্যানেল আইনাটকনিশোপুনর্জন্মভিকি জাহেদমেহজাবীনলিড বিনোদনসিনেমা
Previous Post

চোখ ওঠা রোগীদের যে নির্দেশনা দিলো বিমানবন্দর

Next Post

হাতিল ও গ্রামীণফোন এর মধ্যে চুক্তি স্বাক্ষর

Next Post
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাতিল ও গ্রামীণফোনের কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতিল ও গ্রামীণফোন এর মধ্যে চুক্তি স্বাক্ষর

চীনা কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈশ্বরদী ইপিজেডে চীনা কোম্পানির ১২০ লাখ ডলার বিনিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT