চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল মেয়েরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:21 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছে, ফুলের তোড়া নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করার পাশাপাশি বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুবাই থেকে মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নিগার সুলতানা জ্যোতির দল।

ট্রফি নিয়ে ফেরা দলকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। মেয়েরা আগামীকাল বুধবার এশিয়া কাপ মিশনে সিলেট যাবে। ১ অক্টোবর শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই।

আসরের উদ্বোধনী ম্যাচে সালমা-রুমানাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। এবারও টি-টুয়েন্টি সংস্করণে হচ্ছে এশিয়া কাপ। ৭ দলের টুর্নামেন্টের প্রথম পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে।

সোমবার রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক দেশের বোর্ড। বিশ্বকাপ বাছাইপর্ব শুরু আগে চোটের কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে আসা পেসার জাহানারা আলম ও লেগস্পিনিং অলরাউন্ডার ফাহিম খাতুন দলে ফিরেছেন।

বাছাইপর্বের দল থেকে বাদ পড়েছেন মিডলঅর্ডার ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ও ডানহাতি পেসার মারুফা আক্তার। তাদের কারোরই ওই সফরে ম্যাচ খেলার সুযোগ হয়নি। এশিয়া কাপে স্ট্যান্ড বাই হিসেবে আছেন তারা।

স্পিনে জোর দিয়ে গড়া হয়েছে এশিয়া কাপের স্কোয়াড। ফাহিমার বিকল্প হিসেবে বাছাইপর্ব খেলতে যাওয়া অফস্পিনার সোহেলি টিকে গেছেন এশিয়া কাপের দলে।

এশিয়া কাপের দল: নিগার সুলতানা (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার।

স্ট্যান্ড বাই: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খাতুন।

Tags: নিগারবাংলাদেশলিড স্পোর্টসস্কোয়াড
Previous Post

ক্লোয়ি কার্দাশিয়ানের সঙ্গে প্রেম করছেন মাইকেল মোরন?

Next Post

হিজাব পরাকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৭৬

Next Post
ইরানে বিক্ষোভের সময় যানজট ও সংঘর্ষের দৃশ্য, ধোঁয়া ও ভিড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজাব পরাকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৭৬

বুরকিনা ফাসোয় সেনা সদস্যরা একটি গাড়িতে করে চলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় ১২ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT