চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই প্রাণহানির দায় কার

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:04 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2022
in সম্পাদকীয়
A A
করতোয়া নদীতে নৌকাডুবির দৃশ্য, বেশ কিছু নৌকা ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে করতোয়া নদীতে তীর্থযাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় এখনও মরদেহ উদ্ধার হচ্ছে। এ নিয়ে এ পর্যন্ত শিশু ও নারীসহ ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে রোববার দুপুরে সনাতন ধর্মাবলম্বীরা করোতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে যাচ্ছিলেন ওপারের বদেশ্বরী মন্দিরে। শ্যালো চালিত একটি নৌকায সেসময় শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবে যায়।

প্রতিবেদনে আরও জানা যায়, মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জরুরি তথ্যের জন্য খোলা হয়েছে তথ্য কেন্দ্র।

দেশের বিভিন্ন স্থানের মতোই এ ঘাটেও অনিয়ম চলছিল বলে প্রতীয়মাণ। নাহলে অতিরিক্ত যাত্রীবোঝাই করে নদীতে নৌকা চলাচল করে কীভাবে? তদন্ত কমিটির প্রতিবেদনে সেসব উঠে আসবে বলেই আমাদের আশাবাদ। তবুও এমন মর্মান্তিক দুর্ঘটনার পর নিশ্চয়ই এদিকে খেয়াল রাখা হবে। ভবিষ্যতে যাতে এমন নির্মম ঘটনা আর না ঘটে সেদিকে সতর্ক থাকতে হবে।

আমরা মনে করি, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের এক্ষেত্রে আরও বেশি দায়বদ্ধ হতে হবে। কোনভাবেই যেন অতিরিক্ত যাত্রীবোঝাই করে ছোট নৌকা চলাচল করতে না পারে। যেকোন বাহনের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। পূণ্যার্থীদের এ যাত্রায় স্থানীয় প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন ছিল। একইসাথে যাত্রীদেরও সচেতনতা জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব।

পঞ্চগড়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় দুর্গাপূজার আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে, যা কখনোই কাম্য ছিল না। এ ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। একইসাথে হতাহতদের ক্ষতিপূরণ, চিকিৎসাসহ মানবিক সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: নৌকাডুবিপঞ্চগড়মহালয়াসম্পাদকীয়
Previous Post

দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান হামলার শিকার

Next Post

অনশনের সিদ্ধান্ত থেকে সরে এলেন ইডেনের বহিষ্কৃত নেতা-কর্মীরা

Next Post
বাংলাদেশের ইডেনের বহিষ্কৃত নেতা-কর্মীদের অনশন থেকে সরে আসার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনশনের সিদ্ধান্ত থেকে সরে এলেন ইডেনের বহিষ্কৃত নেতা-কর্মীরা

মতবিনিময় সভায় বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গোৎসব’২২ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT