চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিং শুরুর অপেক্ষায় জাহানারা-ফাহিমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে অনুশীলনে চোট পেয়ে দেশে ফেরা জাহানারা আলম ও ফাহিমা খাতুন এশিয়া কাপের আগেই ফিট হয়ে উঠবেন, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘জাহানারার আঙুলের সেলাই কাটা হয়েছে। ১৪ দিন অপেক্ষার পর ফাহিমার ব্যান্ডেজ খোলা হয়েছে আজ। আশা করছি এশিয়া কাপে তারা খেলতে পারবেন।’

আবুধাবিতে অনুশীলনের সময় বলের আঘাতে টাইগ্রেস পেসার জাহানারার বোলিং হ্যান্ডের কনিষ্ঠা ও অনামিকার মাঝের অংশ ফেঁটে রক্ত ঝরে। লাগে দুটি সেলাই। আর লেগ স্পিনিং অলরাউন্ডার ফাহিমার অনামিকার হাড় সরে যায়। দুজনই এখন বোলিং শুরুর অপেক্ষায়।

বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়া দুজন একসঙ্গেই ফেরেন দেশে। তাদের বিকল্প হিসেবে পাঠানো হয় সোহেলি ও ফারিহাকে।

ফারজানা হক পিংকি কোভিড পজিটিভ হওয়ায় খেলতে পারেননি গ্রুপপর্বের দুটি ম্যাচ। নেগেটিভ হয়ে ফেরেন সেমিফাইনালে। ফাইনালে এ ব্যাটার পান ফিফটির দেখা।

চোটজর্জর বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরছে। সিলেটে ১ অক্টোবর শুরু টি-টুয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। সাত দলের আসরের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ খেলবে থাই মেয়েদের বিপক্ষে। এশিয়া কাপের জন্য স্বাগতিক দেশের স্কোয়াড ঘোষণা করা হতে পারে আজ।

Tags: ইনজুরিজাহানারা আলমফাহিমা খাতুনমেয়েদের এশিয়া কাপ-২০২২লিড স্পোর্টস
Previous Post

টেলিপ্যাবের অভিষেক আড্ডা ও পরিচয়পত্র বিতরণ

Next Post

কলকাতায় পুরস্কার জিতলো ‘পায়ের তলায় মাটি নাই’

Next Post
নেপালে সেরা ছবির পুরস্কার জেতা ছবির নারী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় পুরস্কার জিতলো ‘পায়ের তলায় মাটি নাই’

নির্বাচন ভবনের সামনে আধুনিক স্থাপনা ও গ্লাস ফ্যাসেড. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেদা চৌধুরীর আসনে উপ-নির্বাচন ৫ নভেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT