চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপিন্সে ঘূর্ণিঝড়ে ৫ উদ্ধারকর্মী নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2022
in আন্তর্জাতিক
A A
ঘূর্ণিঝড়ে ফিলিপিন্সে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সে ঘূর্ণিঝড় আঘাত হানার পর বন্যা কবলিত এলাকায় পাঁচ উদ্ধারকর্মী নিহত হয়েছে।

সোমবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। তাদের মৃত্যুর ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এএফপি জানায়, বুলাকানের সান্তা মারিয়া পৌরসভা এলাকায় দায়িত্ব পালনের সময় এ পাঁচ উদ্ধারকর্মী মারা যায়।

ম্যানিলার অদূরে বুলাকান প্রদেশের স্যান মিগুয়েল পৌরসভার পুলিশ প্রধান লে: কর্ণেল রমুয়ালদো আন্দ্রেস বলেন, ‘তাদেরকে বন্যা কবলিত একটি এলাকায় পৌরসভা সরকার মোতায়েন করে।’

স্যান মিগুয়েল পৌরসভার দুর্যোগ কর্মকর্তা রেসনান হেরারা তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তারা সম্ভবত বন্যার পানিতে মারা গেছে।

ফিলিপিন্সে চলতি বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এ ঘূর্ণিঝড় রোববার ও সোমবার দেশটির প্রধান দ্বীপ লুজনের ওপর তাণ্ডব চালায়। এতে বহু গাছপালা উপড়ে পড়ে এবং নিম্নাঞ্চলের লোকজন বন্যা কবলিত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোন ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা জানায়, সুপার টাইফুন নরু এ দ্বীপ দেশে আঘাত হেনেছে। নজিরবিহীন গতিতে তাণ্ডব চালিয়ে এটি বয়ে যায়।

রোববার ঘনবসতিপূর্ণ রাজধানী ম্যানিলার প্রায় ১০০ কিলোমিটার উত্তরপূর্বে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে সেখানকার নারিকেল বাগান ও ধান ক্ষেতের অনেক ক্ষতি হয়। পরে এটি ক্রমেই দূর্বল হয়ে পড়ে এবং তা পার্বত্য অঞ্চল অতিক্রম করে।

ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে প্রায় ৭৫ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়।

Tags: ঘূর্ণিঝড়ফিলিপিন্স
Previous Post

হেরেও অবনমন থেকে বেঁচেছে ফ্রান্স

Next Post

তিন দিনের মধ্যে রাম সেতু রক্ষার মিশনে অক্ষয়!

Next Post
বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিনের মধ্যে রাম সেতু রক্ষার মিশনে অক্ষয়!

ডলারের বিপরীতে পাউন্ড, ইউরো ও রুপির রেকর্ড দরপতন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলারের বিপরীতে পাউন্ড, ইউরো ও রুপির রেকর্ড দরপতন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT