চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন অমি

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
10:39 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
ছয় বন্ধু হাসি-মজায় মেতে উঠেছে ছাদে, ব্যাচেলর পয়েন্টের সিজন থ্রি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের তিন সিজনের মতো এবারও ‘ব্যাচেলর পয়েন্ট’ জমিয়ে তুলেছেন কাজল আরেফিন অমি। এই পরিচালকের নির্মাণ মুন্সিয়ানায় সাফল্যের ধারাবাহিকতায় নাটকটি সিজন ৪-এ ৭৭ পর্ব প্রচার হয়েছে।

তবে সম্প্রতি প্রচারিত একটি পর্বে অভিনেতা মারজুক রাসেলের মুখে ‘যৌন কর্মীর ছেলে’ সংলাপটি তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।

নাটকের ওই সংলাপের অংশটুকুর ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে! যার ফলে কিছুটা সমালোচনা শুনতে হয়েছে পরিচালক অমি ও তার টিমকেও! তবে ‘যৌন কর্মীর ছেলে’ সংলাপে প্রচারিত পর্বটি ইউটিউব থেকে ‘প্রাইভেট’ করেছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান কাজল আরেফিন অমি।

সময়ের আলোচিত এই নির্মাতা বলেন, গালিটিকে অন্যভাবে অন্য উদ্দেশ্যে ব্যবহার হয়েছে। যারা নিয়মিত দর্শক, যাদের জন্য আমি নাটক বানাই তারা কিন্তু ঠিকই পছন্দ করেছে। আমি যখন বুঝবো আমার দর্শকরা পছন্দ করছে না অবশ্যই সেটা আমি করবো না। অন্য দর্শকদের কথা মাথায় রেখে ‘যৌন কর্মীর ছেলে’ সংলাপের পর্বটি প্রাইভেট করা হয়েছে। যারা আজকে খারাপ বলছে তারাও আমার দর্শক। এর আগে তারা আমার ‘ভাইরাল গার্ল’, ‘আপন’ পছন্দ করেছিল।

তাদের প্রতি সম্মান জানিয়ে রবিবার বিকেলে পর্বটি প্রাইভেট করা হয়েছে। পুনরায় এডিট করে বিপটোন বসিয়ে আবার আপলোড করা হবে।

কিন্তু পরিচালক অমির কথা অন্যখানে। ব্যাখ্যা দিয়ে তিনি যেমনটা বললেন, বাংলাদেশে কি প্রথম কোনো নাটক-সিনেমায় গালি ব্যবহার করে হয়েছে? সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাতেও গালি এর চেয়ে বেশি। ওটিটির কনটেন্টে আরও সিরিয়াস গালি ব্যবহার করা হচ্ছে। দেশের ওটিটি কনটেন্টেও নিয়মিত দেখা যাচ্ছে। ওগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা শুধু ব্যাচেলর পয়েন্ট নিয়ে!

অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’র প্রতি পর্বের শুরুতে ডিসক্লেইমার দেওয়া থাকে এটি এডাল্ট কনটেন্ট এবং গল্পের প্রয়োজনে কিছু কিছু জায়গায় আপত্তিকর শব্দ ব্যবহার হবে। যদি কেউ অল্পতে বিব্রত হয়ে থাকেন তাহলে দেখা থেকে বিরত থাকুন। এরপরেও যদি কেউ তার পরিবার ও বাচ্চাদের নিয়ে নাটকটি দেখে তাহলে তার নিজের দায়িত্বে দেখবেন।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর সমালোচনা প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন, যখন থেকে এই কাজটি জনপ্রিয়তা পেয়েছে, তখন থেকে অনেকেই এটার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু গুটিকয়েক মানুষের এসব কথা নিয়ে আমার মাথাব্যথা নেই। এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। যদি কেউ মনে করেন এই কনটেন্ট তার সঙ্গে যায় না, তাহলে তিনি তা দেখবেন না; এটাই সিম্পল নয় কী! তবে একটা কথা না বললেই নয়, দেশের বড় বড় সম্মানিত পেশার অনেকে আমাকে ফোন করে জানিয়েছে, তারা ব্যাচেলর পয়েন্টের পর্বগুলো দেখে উপভোগ করেন। তাদের কথায় আমি বরং বেশি অনুপ্রাণিত হয়েছি।

নির্মাতা হিসেবে সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে কাজল আরেফিন অমি বলেন, আমি শিক্ষার জন্য নয়, বিনোদন দিতে কাজ করি। তবে হ্যাঁ নির্মাতা হিসেবে আমার দায়বদ্ধতা আছে। ব্যাচেলর পয়েন্টে দায়বদ্ধতার জায়গা থেকে শক্তিশালী বন্ধুত্ব, বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার দায়িত্ববোধ, ভাইয়ের প্রতি আদর-শাসন দেখাচ্ছি। এগুলো নিয়ে কেউ কথা বলে না। সবাই দেখে গালিটা কখন দিল! আর এই গালি তো আমার নাটকে প্রথম আসে নাই। এখানে কোনো ব্যক্তিমানুষ কিন্তু গালি দেয় নাই, দিয়েছে তার চরিত্র। স্ক্রিনে সে যেমন চরিত্র পোর্ট্রে করে তার মুখ থেকে তেমন কথাই আসবে!

ধ্রুব টিভির ইউটিউবে সপ্তাহে শুক্র থেকে রবি এই তিনদিন প্রচারিত হয় ‘ব্যাচেলর পয়েন্ট’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, শিমুল শর্মা, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, সাবিলা নূর, শরাফ আহমেদ জীবন, পাভেল প্রমুখ।

Tags: অমিআবদুল্লাহ রানাকাজল আরেফিন অমিচাষী আলমপলাশপারসা ইভানাব্যাচেলর পয়েন্টমনিরা মিঠুমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুল শর্মাসাবিলা নূর
Previous Post

অগ্রিম বুকিংয়েই মাত করছে মনিরত্নমের মহাকাব্যিক সিনেমা

Next Post

‘অতিরিক্ত যাত্রী থাকায় মাঝ নদীতে উল্টে যায় নৌকা’

Next Post
অতিরিক্ত যাত্রী থাকায় মাঝ নদীতে নৌকা উল্টে যায়, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অতিরিক্ত যাত্রী থাকায় মাঝ নদীতে উল্টে যায় নৌকা’

বাংলাদেশ ক্রিকেট দলের লিটন-ইয়াসিরের ফেরার ম্যাচের উদ্বোধনী ব্যাটিং. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরাতকে হারাতেই ঘাম ঝরল বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT