চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযোজনায় এসে মোটেও ভয় পাচ্ছি না: অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
অপু বিশ্বাসের প্রযোজনা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শতাধিক ছবিতে অভিনয়ের পর প্রযোজনায় নাম লেখালেন অপু বিশ্বাস। এই কাজটি করতে গিয়ে অনেকেই ভয় পান, ভড়কে যান! কিন্তু অপু বিশ্বাস বলেন, প্রযোজনায় এসে মোটেও ভয় পাচ্ছেন না। বরং দায়িত্ববোধ কাজ করছে। সবাই এতোবেশি সাপোর্ট করছে যে ভয়ের কিছু টেরই পাচ্ছি না।

বছর দুয়েক আগে একটি ছবি করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন অপু বিশ্বাস। তিনি ‘চলচ্চিত্র বোঝেন না’ এমন কথাও শুনেছিলেন! তখন অপুর মা বেঁচে ছিলেন। মেয়ের নামে অন্যের মুখে এই কথা শুনে সম্মানে লাগে অপুর প্রয়াত মায়ের। মায়ের ইচ্ছেপূরণ করতেই মূলত অপুর প্রযোজনায় আসা।

৬৫ লাখ টাকা সরকারী অনুদান পাওয়া অপু বিশ্বাসের প্রথম প্রযোজিত ছবির নাম ‘লালশাড়ি’। পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে ছবির জমকালো মহরত অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সাইমন সাদিক, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, নিপুণ, পরিচালক বন্ধন বিশ্বাস, মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, গাজী মাহাবুব, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা প্রমুখ।

মহরতের শুরুতে সন্ধ্যায় অপু বিশ্বাস তার প্রয়াত বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু। মোমবাতি জ্বালিয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মা-বাবাকে স্মরণ করেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।

অপু বিশ্বাস বলেন, আমি মনে করি, যে কোনও সফল মানুষের পেছনে তার মায়ের অবদান থাকেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। মা সবসময় চাইতেন, প্রযোজক হিসেবে যেন আমার শুরুটা অনুদানের সিনেমা দিয়ে হয়। সেটাই হলো। অথচ মা আর আমার সঙ্গে নেই। আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ নামটিও মা দিয়েছেন। আমি জানি, তিনি না থেকেও আমার সঙ্গেই আছেন।

অপু বিশ্বাস প্রযোজিত লাল শাড়ি ছবির নায়ক সাইমন সাদিক। তিনি বলেন, আমাদের ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে এই ছবি। হারানো ঐতিহ্য তাঁত শিল্প এই সিনেমার প্রাণ। গ্রামীণ প্রেক্ষাপটের একটি অসাধারণ গল্প এটি। অপু বিশ্বাস ও বন্ধন বিশ্বাসের প্রতি আমি বিশ্বাস করেছি, আপনারাও বিশ্বাস করুন- আমরা একটা অসাধারণ ছবি উপহার দিতে যাচ্ছি।

পরিচালক বন্ধন বিশ্বাস জানান, নভেম্বর মাসের শুরুতে মানিকগঞ্জে লাল শাড়ি ছবির শুটিং হবে। আগামী বছরে ছবিটি মুক্তি দেয়া হবে।

Tags: অপু বিশ্বাসনিপুণলাল শাড়িলিড বিনোদনসাইমন সাদিক
Previous Post

কুনিও হোশি খুনে ইছাহাক আলীকে খালাসের রায় স্থগিত

Next Post

এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান, সম্পাদক সাইফ

Next Post
এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান ও সম্পাদক সাইফসহ সদস্যরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান, সম্পাদক সাইফ

দলীয় সদস্যরা ঐতিহ্যবাহী পোশাকে পোজ দিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পূজার বিশেষ গান ‘দেখা দাও মা’ আসছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT