চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

এস কে রাসেল by এস কে রাসেল
9:17 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2022
in কিশোরগঞ্জ, জনপদ
A A
কিশোরগঞ্জে কনস্টেবল থানার প্রবেশদ্বার, পুলিশ গেটের সামনে কিছু মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল পাঠানপাড়া এলাকার মরজান আলীর মেয়ে দেড় বছর বয়সী খাদিজা আক্তার। কাঞ্চন মিয়ার ছেলে দেড় বছর বয়সী আনার মিয়া। মৃত দুই শিশু সম্পর্কে আপন চাচতো ভাই-বোন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলী সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে থানা পুলিশ জানায়, আজ শুক্রবার বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল এই দুই শিশু। খেলাধুলা শেষে অন্যান্য শিশুরা ঘরে গেলেও তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বাড়ি আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন৷ একপর্যায়ে স্থানীয় একজন বাসিন্দা বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পরিবারের লোকজন গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ উদ্দিন আহম্মেদ কনক জানান, দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

 

Tags: পুকুরে ডুবে
Previous Post

গণতন্ত্রের জন্য শাওনের আত্মত্যাগ বৃথা যাবে না: মির্জা ফখরুল

Next Post

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

Next Post
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

বাংলাদেশের ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলা দেখতে এসে স্কুলের টিনের ছাদ ধসে আহত ৫০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT