সারা বিশ্বের মানুষকে গৃহহীনতার অভিশাপমুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে হোটেল লোটে প্যালেসে ‘টেকসই গৃহায়ন’ শীর্ষক বৈঠকে প্রধানমন্ত্রী সারা বিশ্বকে একসঙ্গে কাজ করার ওপর তাগিদ দিয়ে বলেন, গৃহহীনতাকে অতীতের কোনো বিষয়ে পরিণত করতে হবে। পরে জাতিসংঘ সদরদপ্তরে পদ্মাসেতু নিয়ে চারদিনের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি শেখর।








