চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে রুশ হামলা জাতিসংঘের মূল নীতির নির্লজ্জ লঙ্ঘন: বাইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন জাতিসংঘে বক্তৃতা দিচ্ছেন, বিশ্ব শান্তির জন্য আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা জাতিসংঘের সনদের মূল নীতির নির্লজ্জ লঙ্ঘন।

জাতিসংঘের সাধারণ পরিষদের এক ভাষণে প্রেসিডেন্ট বাইডেন এ যুদ্ধকে নৃশংস এবং অপ্রয়োজনীয় বলেও বর্ণনা করেন।

তিনি বলেন, পুতিন বুধবার ইউরোপের বিরুদ্ধে প্রকাশ্যে পরমাণু হুমকি দিয়েছেন। সারা বিশ্বকে রাশিয়ার ভয়ানক কর্মকাণ্ডগুলো নজর রাখার জন্য তিনি আহ্বান জানান।

প্রেসিডেন্ট বাইডেন খাদ্য অনিরাপত্তা যাতে না বাড়ে সেজন্য রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ থামানোর আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, একমাত্র মস্কোর সরকার ছাড়া কেউই সংঘাত চায় না। বাইডেন জাতিসংঘের স্থায়ী ও অস্থায়ী সদস্য বাড়ানোর বিষয়ে সমর্থন জানান।

প্রেসিডেন্ট বাইডেন ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র  চীন কিংবা অন্য দেশের সঙ্গে সংঘাত কিংবা স্নায়ুযুদ্ধ চায় না। তিনি ‘এক চীন নীতি’তে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

বাইডেন বলেন, আমরা সংঘাত চাই না, আমরা ঠান্ডা লড়াই চাই না, আমরা কোনো জাতিকে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো অংশীদারকে পছন্দের কথাও বলতে চাই না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে শান্তি এবং স্থিতিশীলতা চায়।

তবে কেউ এককভাবে কোনোকিছু পরিবর্তন করলে যুক্তরাষ্ট্র তার বিরোধিতা করবে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট বাইডেন।

‘আমরাই ইতিহাসের লেখক’ উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন জাতিসংঘ সনদের প্রতি বিশ্বাস স্থাপন করে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Tags: জাতিসংঘের সাধারণ পরিষদজো বাইডেন
Previous Post

নিরাপদ বাসস্থান প্রতিটি নাগরিকের অধিকার: প্রধানমন্ত্রী

Next Post

আজ ঢাকা আসছেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

Next Post
ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ঢাকা আসছেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

জিপি অ্যাকসেলারেটর ডেমো ডে’তে অংশগ্রহণকারী স্টার্টআপ দল ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জিপি অ্যাকসেলেরেটর ডেমো ডে’তে নতুন ৬ টি স্টার্টআপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT