চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নরা ফিরছেন যখন, যে পথে যাবে ছাদখোলা বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল দেশে ফিরছে বুধবার। দুপুর ১টা ৫০ মিনিটে লাল-সবুজদের বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করবে।

সানজিদা-কৃষ্ণাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ক্রীড়া সচিব, বাফুফের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। ফুল দিয়ে বরণ করা হবে, করা হবে মিষ্টিমুখ।

বিমানবন্দরেই সাবিনা-মারিয়া-স্বপ্নারা সংক্ষিপ্ত প্রেস কনফারেন্সে অংশ নেবেন। এরপর তাদের ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের পথে নেয়া হবে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, তহুরা-রূপনাদের ছাদখোলা বাস বিমানবন্দর থেকে কাকলি হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে বিজয় সরণী, তেজগাঁও, মৌচাক ও কাকরাইল ঘুরে মতিঝিলে বাফুফে ভবনে পৌঁছাবে।

সেখানে চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করবেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থার প্রধান কাজী সালাউদ্দিন। ফটো সেশন হবে। ফের সংবাদ মাধ্যমেরও মুখোমুখি হবে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরা লাল-সবুজের দল।

Tags: নাঈমবাফুফেমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপরাসেললিড স্পোর্টসসালাউদ্দিন
Previous Post

কুমিল্লায় গৃহবধূ ধর্ষণ মামলায় স্বামীসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

Next Post

কিশোরগঞ্জে ৭৪৮ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

Next Post
শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, কিশোরগঞ্জে একটি স্কুলে অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে ৭৪৮ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

দ্বৈত গানে কোনাল-মিলন, অল্প সময়ে মিলিয়ন ভিউ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার দ্বৈত গানে কোনাল-মিলন, অল্প সময়ে মিলিয়ন ভিউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT