চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনোভেটর্স ৬.০-এর রেজিস্ট্রেশন শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2022
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলালিংক ইনোভেটরস ২০২৩, নতুন উদ্ভাবনী প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংক আনুষ্ঠানিকভাবে দেশের সবচেয়ে বড় ডিজিটাল পরিকল্পনার প্রতিযোগিতা ইনোভেটর্স-এর ষষ্ঠ আসরের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে।

এই প্ল্যাটফর্মে দেশের সৃজনশীল তরুণরা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী পরিকল্পনা প্রদর্শনের সুযোগ পেয়ে থাকে।

ইনোভেটর্স ১২ সপ্তাহ জুড়ে বুট ক্যাম্প, গ্রুমিং, ওয়ার্কশপ এবং অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে দেশের সৃজনশীল সম্ভাবনাময় তরুণদের প্রতিভা এবং দক্ষতা বিকাশের সুযোগ দেবে। সুনিয়ন্ত্রিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে চার সদস্য বিশিষ্ট পাঁচটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

চ্যাম্পিয়ন দল নেদারল্যান্ডসের আমস্টারডামে বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর হেডকোয়ার্টার পরিদর্শনের সুযোগ পাবে। সেরা ৩টি দল বাংলালিংক-এর ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অ্যাসেসমেন্ট সেন্টার রাউন্ডে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার আপ দলের অংশগ্রহণকারীরা পাবে আকর্ষণীয় পুরস্কার।

শীর্ষ পাঁচটি দলের সকল সদস্য বাংলালিংক-এর অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে যোগ দিতে পারবে। এর পাশাপাশি তারা স্টার্টআপ ও কর্পোরেট অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবে।

যেকোনো ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী https://ennovators.banglalink.net ভিজিট করে নিবন্ধনের মাধ্যমে বাংলালিংক ইনোভেটর্স-এর ৬.০-এ অংশ নিতে পারবে। এই রেজিস্ট্রেশন চলবে ২৭ অক্টোবর, ২০২২ পর্যন্ত।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “বাংলালিংক দেশের তরুণ প্রজন্মকে উদ্ভাবনে আগ্রহী করার প্রত্যয় নিয়ে ছয় বছর আগে ইনোভেটর্সের যাত্রা শুরু করে। এই উদ্যোগের মাধ্যমে আমরা হাজার হাজার পরিবর্তনে আগ্রহী তরুণকে বর্তমানের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নতুনভাবে ভাবতে ও সেগুলির প্রযুক্তিভিত্তিক সমাধান নিয়ে আসতে উৎসাহ দিয়েছি। এই বছর আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে ইনোভেটর্স নিয়ে আসতে পেরে আনন্দিত। এর ফলে তারা সরাসরি এই প্রতিযোগিতার বিভিন্ন অংশের অভিজ্ঞতা পাবে। আমরা এবারও আগের আসরগুলির মতো সাফল্য কামনা করছি।”

ইনোভেটর্সের প্রথম পাঁচটি আসরে সারা দেশ থেকে হাজার হাজার উৎসাহী শিক্ষার্থী অংশগ্রহণ করে। তরুণদের ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে বাংলালিংক এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে চায়।

Tags: বাংলালিংক
Previous Post

কাশ্মীরে আক্রান্ত হওয়ার খবরটি গুজব, বললেন ইমরান হাশমি

Next Post

চ্যানেল আই’র সিনিয়র স্টাফ করেসপনডেন্ট জহির মুন্নার ছোট বোন মারা গেছেন

Next Post
স্মার্ট মহিলা ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই'র সিনিয়র স্টাফ করেসপনডেন্ট জহির মুন্নার ছোট বোন মারা গেছেন

বিশেষ অতিথি ও অতিথিদের সঙ্গে চ্যানেল আই অনলাইন কর্মশালার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিতারা পারভীন পুরস্কার পেলেন ১১ শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT