চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নের বায়োপিক নির্মাণের পরিকল্পনা ‘অসম্মানজনক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিলি বেন গুরুর চরিত্রে অভিনেতার ছবি, হালকা হাসি ও হ্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের ঘটনাবহুল জীবন নাটকীয়ভাবে উপস্থাপন করে বায়োপিক নির্মাণের পরিকল্পনাকে অসম্মানজনক বলেছেন তার বড় মেয়ে ব্রুক ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল নাইনে ২০ বছরেরও বেশি সময় ধরে ভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন ওয়ার্ন। তার মৃত্যুর কয়েক সপ্তাহ পর চ্যানেলটি বায়োপিক নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছিল।

অজিদের সাবেক লেগ স্পিনারকে শ্রদ্ধা জানানোর প্রয়াস হিসেবেই ‘ওয়ার্নি’ নামের দুই পর্বের সেই বায়োপিকটি নির্মিত হবে বলে জানানো হয়। তবে থাইল্যান্ডে অবকাশ কাটানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ক্রিকেটারের পরিবার এবং বন্ধুরা বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করে বায়োপিক নির্মাণ বাতিল চাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে করা পোস্টে ওয়ার্নের ২৫ বর্ষী মেয়ে ব্রুক লিখেছেন, ‘তোমাদের কি বাবার প্রতি কোনো শ্রদ্ধা আছে? কিংবা তার পরিবারের প্রতি? যিনি চ্যানেল নাইনের জন্য এতকিছু করেছেন, এখন মৃত্যুর ৬ মাস পর তার জীবন এবং আমাদের পরিবারের জীবনকে নাটকীয়ভাবে উপস্থাপন করতে চান?’

দীর্ঘ সময় ধরে ওয়ার্নের ম্যানেজারের দায়িত্ব পালন করা জেমস এরস্কাইন আগেও বায়োপিক নির্মাণের চেষ্টাকে সমালোচনা করেছিলেন। বলেছিলেন, ‘গত কয়েকমাস আগে তিনি মারা গেছেন। তাদের চাঞ্চল্যকর জিনিস করার কথা ভাবার জন্য নিজেদের লজ্জিত হওয়া উচিৎ।’

গত ৪ মার্চ থাইল্যান্ডে অবকাশ যাপনের সময় কোহ সামুইতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মারা যান ওয়ার্ন। তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং চিকিৎসাকর্মীদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি।

Tags: ওয়ার্নবায়োপিকব্রুকলিড স্পোর্টস
Previous Post

মৃত্যুর গাছ ম্যানচিনেল

Next Post

আমিরাতের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজ, খেলবেন না সাকিব

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরাতের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজ, খেলবেন না সাকিব

আফগানিস্তানের ক্রিকেট দল বিশ্বকাপের ম্যাচে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিশ্বকাপ দলে চমক ২০ বর্ষী সেলিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT