চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে রাবেয়াদের টি-টুয়েন্টি সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের প্রস্তুতির জন্য আগেভাগেই বাংলাদেশে চলে এসেছে মালয়েশিয়া নারী ক্রিকেট দল। সাত দলের আসরটির ভেন্যু সিলেট হলেও সাভারের বিকেএসপিতে ক্যাম্প করছে তারা। সুযোগটা কাজে লাগাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালয়েশিয়ান মেয়েদের সঙ্গে টাইগ্রেস অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ আয়োজন করেছে বোর্ড।

বিকেএসপিতে শুক্রবার সকাল দশটায় শুরু প্রথম ম্যাচ। পরের চার ম্যাচ যথাক্রমে ১৭, ১৯, ২০ ও ২২ সেপ্টেম্বর।

আইসিসির নতুন ইভেন্ট মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জানুয়ারিতে হবে সাউথ আফ্রিকায়। তার জন্য দল গড়ছে বাংলাদেশ। বিসিবির নারী উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ মনে করেন, মালয়েশিয়া সিনিয়র দলের সঙ্গে সিরিজটি কাজে দেবে টাইগ্রেস জুনিয়র দলের জন্য।

‘মালয়েশিয়া দলকে আমরা ক্যাম্পের সুযোগ করে দিয়েছি। পাশাপাশি আমাদের জুনিয়র দলও প্রস্তুতি নিতে পারবে। ৫ ম্যাচের সিরিজ খেলবে তারা। আমরা অনেক দিন ধরেই দল গড়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোভিড পরিস্থিতির কারণে বিশ্বকাপ কয়েকদফা পেছানোয় অনেকেই বয়সসীমার মধ্যে নেই। পরে নতুনদের ডাকতে হয়েছে। আমাদের পুলটা বেশ বড়। সেখান থেকেই একটা স্কোয়াড এই সিরিজের জন্য গড়া হয়েছে। বড় স্টেজে খেলার আগে এখানে ভালো প্রস্তুতি নিতে পারবে আমাদের মেয়েরা।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৭ সদস্যের। এসএসসি পরীক্ষার কারণে সিলেকশনে থাকতে পারেননি ৫ ক্রিকেটার। পরীক্ষা শেষ হলে তারা ক্যাম্পে ফিরবেন।

অনূর্ধ্ব-১৯ দলে রয়েছেন বাংলাদেশের হয়ে দুটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা লেগ স্পিনার রাবেয়া খান। দলের আরেক ক্রিকেটার মারুফা আক্তার জাতীয় দলের অ্যাসাইনমেন্টে আছেন সংযুক্ত আরব আমিরাতে। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দলে সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি পেসার। নারী অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন দীপু রায় চৌধুরী।

সিলেটে এশিয়া কাপ শুরুর সম্ভাব্য তারিখ ১ অক্টোবর। সূচি এখনো চূড়ান্ত করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বিসিবি সূত্রে খবর, দুই-তিন দিনের মধ্যেই প্রকাশিত হবে সূচি।

Tags: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯বিকেএসপিলিড স্পোর্টস
Previous Post

প্রথমবার শর্টফিল্ম ‘ধূসরযাত্রা’র প্রদর্শনী

Next Post

মৃত্যুর গাছ ম্যানচিনেল

Next Post
মানচিনেল গাছের ফল, মৃত্যুর গাছের ছবি, বাংলাদেশি ফল. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর গাছ ম্যানচিনেল

বিলি বেন গুরুর চরিত্রে অভিনেতার ছবি, হালকা হাসি ও হ্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্নের বায়োপিক নির্মাণের পরিকল্পনা ‘অসম্মানজনক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT