চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

এস কে রাসেল by এস কে রাসেল
1:28 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2022
in অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
চ্যানেল আই অনলাইন গেটের সামনে দর্শনার্থীরা ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের করিমগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূ হেনা আক্তার হত্যা মামলায় স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল -১ এর বিচারক মো.হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

এছাড়াও খোকন মিয়াকে ৫০ হাজার, জালাল মিয়াকে ত্রিশ হাজার ও জরিনা খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তারা হলেন করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার হেনা আক্তারের স্বামী খোকন মিয়া (৩৭) তার বোন জরিনা খাতুন (৩৯) ও তার আত্মীয় জালাল মিয়া (৪৩)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৬ বছর পূর্বে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের খৈলাকুরী গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের মেয়ে হেনা আক্তারের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় একই ইউনিয়নের বন্ধগোমরা এলাকার বাসিন্দা ইমান আলীর ছেলে খোকনের।

বিয়ের পর থেকেই হেনার উপর স্বামী খোকনসহ পরিবারের অন্যান্য সদস্যরা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে আসছিল। বোনের সুখের চিন্তা করে তাকে একটি দুচালা টিনের ঘর তৈরী করেন ছোট ভাই সাইফুল ইসলাম। এছাড়াও বোন জামাই খোকনকে ব্যবসার জন্য ৪০ হাজার টাকা দেন। কিছুদিন পর আবারও যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেন তারা।

এ সময় হেনা অস্বীকৃতি জানালে ২০১৫ সালের ৪ অক্টোবর রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। এ ঘটনায় পরদিন রাতে হেনার ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ২০১৬ সালের ১৫ মার্চ অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শোনানি শেষে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় মামলার রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

Tags: মৃত্যুদণ্ড
Previous Post

মাঠটা ভালো ছিল না, নিখুঁত ছিল না পিএসজিও

Next Post

ভালভার্দে ১০ গোল না করলে আমার অবসর নেয়া উচিৎ

Next Post
ভালভার্দে ফুটবল কোচ দর্শকদের সামনে মনোযোগ দিয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালভার্দে ১০ গোল না করলে আমার অবসর নেয়া উচিৎ

আদানি উইলমার ব্যবসায়িক উন্নয়নের ছবি, ব্যবসায়ী ব্যক্তির মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোগ্যপণ্যের ব্যবসায় দ্রুত বিস্তৃত হচ্ছে আদানি উইলমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT