চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালভার্দে ১০ গোল না করলে আমার অবসর নেয়া উচিৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ভালভার্দে ফুটবল কোচ দর্শকদের সামনে মনোযোগ দিয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লেইপজিগকে হারিয়ে টানা দুই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার মিশনে ভালোই এগোচ্ছে রিয়াল মাদ্রিদ। ১৪ বারের শিরোপাজয়ীরা শেষ ম্যাচে অবশ্য সহজ জয় পায়নি। প্রতিপক্ষ গোলের অনেক সুযোগ পেলেও কাজে লাগাতে না পারায় রিয়ালের মিলেছে ২-০ গোলের জয়।

লা লিগায় গত ১১ সেপ্টেম্বর রিয়াল মায়োর্কার বিপক্ষে দারুণ এক গোল করেছিলেন ফেদেরিকো ভালভার্দে। উরুগুইয়ান মিডফিল্ডার চ্যাম্পিয়ন্স লিগেও ছন্দ ধরে রেখেছেন। লেইপজিগের বিপক্ষে যখন রিয়ালকে গোল আনতে বেগ পেতে হচ্ছিল, তখন ৮০ মিনিটে ভালভার্দে ডেডলক ভাঙেন। ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের শটে সান্তিয়াগো বার্নাব্যুতে এম্যাচে প্রথম জালের দেখা পায় স্বাগতিকরা।

ভালভার্দেকে স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসিয়েছেন আনচেলত্তি। ২৪ বর্ষী ফুটবলারকে নিয়ে বলেছেন, ‘সে ভালো করছে। তার যে ঘাটতি ছিল, তা বাক্সবন্দি হচ্ছে। এখন সে গোল করছে। গতিময় ফুটবল খেলে ডি-বক্সে ঢুকে ভালো কিক নিচ্ছে। তার সব গুণ দেখিয়ে চলেছে।’

এমুহূর্তে ভালভার্দে তার অবস্থানে বিশ্বসেরা কিনা- এমন প্রশ্নে চমকে দেয়ার মতো উত্তর দিয়েছেন রিয়ালের ইতালিয়ান কোচ। তার ভাষ্য, ‘যদি এমন একজন খেলোয়াড়কে এক মৌসুমে কমপক্ষে ১০টি গোল করাতে না পারেন, তবে আপনার কোচিং ব্যাজটি ছিঁড়ে নেয়া উচিৎ। অবসর নেয়া উচিৎ।’

‘আজ বাঁ-পায়ে যে বুলেট গতির শট নিয়েছে, এমনটা আগে কখনো তাকে করতে দেখিনি। তার এমন করার ক্ষমতা রয়েছে, তা দেখিয়েছে। নিজের সক্ষমতার প্রতি তার আত্মবিশ্বাস রয়েছে। ভালভার্দে তার অবস্থানে বিশ্বসেরা কিনা সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

একপেশে ম্যাচ না হওয়ার বিষয়টি স্বীকার করেছেন স্প্যানিশ জায়ান্টদের কোচ। আনচেলত্তি বলছেন, শক্তির বিচারে তার দল এগিয়ে থাকলেও কোনো ঝুঁকি নেয়ার পক্ষে ছিলেন না।

‘এটা ভালো ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা কিছুটা ভুগেছি। আমরা খেলা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম। দ্বিতীয়ার্ধে আরও কিছুটা চাপ বাড়াতে চেয়েছিলাম এবং আমরা সেটাই করেছি। খেলায় আমাদের আরও কিছুটা শক্তি বৃদ্ধি করতে হয়েছিল।’

‘প্রথমার্ধ বেশ নিয়ন্ত্রিত ছিল। লেইপজিগ আক্রমণে বিপজ্জনক হওয়ায় আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। আমরা প্রথম দুটি ম্যাচ জিতেছি। এখন বিরতির পর আমাদের আরেকটি (শাখতারের বিপক্ষে) ম্যাচ আছে।’

Tags: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগভালভার্দেরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

Next Post

ভোগ্যপণ্যের ব্যবসায় দ্রুত বিস্তৃত হচ্ছে আদানি উইলমার

Next Post
আদানি উইলমার ব্যবসায়িক উন্নয়নের ছবি, ব্যবসায়ী ব্যক্তির মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোগ্যপণ্যের ব্যবসায় দ্রুত বিস্তৃত হচ্ছে আদানি উইলমার

পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের প্রয়োজন সেসব দেশে যাবে ইউক্রেনের শস্য: পুতিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT