চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোস্টারে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনছে ‘অপারেশন সুন্দরবন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
পোষ্টার আঁকার জন্য শিল্পীরা ব্যস্ত, সুন্দরবনের ঐতিহ্য ফিরিয়ে আনার প্রচেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সিনেমার গোড়াপত্তন থেকে দর্শক আকর্ষণে ব্যবহার করা হত হাতে আঁকা পোস্টার ও ব্যানার। কালের বিবর্তনে হারিয়ে যেতে থাকেন হাতে আঁকা পোস্টারের শিল্পীরা। রঙ তুলিতে পোস্টারে হারিয়ে যাওয়া সেই ঐহিত্য ফিরিয়ে আনছে মুক্তি প্রতীক্ষিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা সংশ্লিষ্টরা।

তারা বলছেন, সোনালী যুগে যাদের হাতের তুলির স্পর্শে পোস্টার আঁকা হতো, সেই সকল শিল্পীদের খুঁজে বের করা হয়েছে। তাদের হাতে তৈরি হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার নতুন পোস্টার।

সিনেমার পরিচালক দীপংকর দীপন মনে করেন, এসব শিল্পীরা ঐতিহ্যের অংশ। তিনি বলেন, তাদের হাতে আঁকা পোস্টার বিভিন্ন লোকো মোটিভ বহন করে। কালের বিবর্তনে অনেক কিছুর পাশাপাশি এই ঐহিত্যও হারিয়ে যেতে বসেছে। কিন্তু পোস্টারের ঐহিত্যকে ফিরিয়ে আনতে না পারলেও তাদের আমরা স্মরণ করতে চাই। আগামীর সিনেমাগুলোতে যদি একটি করে পোস্টারও তাদের মাধ্যমে তৈরি করা হয় তাহলে এই মানুষগুলো সারাজীবন যে কাজটি করে এসেছে সেটা এই সময়ে করতে পারলেও গর্বিত হবে।

একজন শিল্পী তার আঁকার কাজ দেখছেন, বিভিন্ন চরিত্রের পেইন্টিংসের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ উদাহরণ টেনে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক বলেন, জাপানে এখনো টুরিস্টদের জন্য নো এবং কাবুকি থিয়েটারে হাইলি পেইড সম্মানীতে সরকারি পৃষ্ঠপোষকতায় ঐহিত্য ধরে রাখার ব্যবস্থা রাখা হয়েছে। এটা জাপানে যাওয়া টুরিস্টদের জন্য অন্যতম আকর্ষণ এবং ঐহিত্যকে সংরক্ষণ করা হচ্ছে।

‘অপারেশন সুন্দরবন’ নির্মাণের উদ্যোগ নিয়েছেন র‍্যাব। এর মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আগে এই পেশাটি অনেক লুকরেটিভ ছিল। এসব শিল্পীদের পিছনে মানুষ ঘুরে বেড়াতো। নান্দনিক এসব পোস্টার দিয়ে আগে সিনেমা প্রচারণা হতো। এসব পোস্টার এতটাই নজর কাড়ত যে দর্শক সিনেমা হলে আসতে বাধ্য হতো। কিন্তু ২০১০ সালের পর থেকে এভাবে হাতে আঁকা পোস্টার আর দেখা যায়নি।

বয়স্ক ব্যক্তি চেয়ারে বসে আছেন, চোখে চশমা, পাঞ্জাবি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, হাতে আঁকা পোস্টারের এই ঐতিহ্যকে আবার সামনে আনার চেষ্টা করছে র‍্যাব। সুভিনিয়র হিসেবে হাতে আঁকা পোস্টার তৈরি করছে। যেখানে ৩টি পোস্টার ও ১টি ব্যানার তৈরি করছি এবং চলচ্চিত্রের সোনালী যুগে হাতে তৈরি পোস্টার যারা তৈরি করতেন সে সকল শিল্প ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের পোস্টার তৈরি করে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে এ প্রজন্মের সামনে তুলে ধরাই আমাদের উদ্যোগ।

১৯৬১ সাল থেকে দেয়ালে পোস্টার আকার মাধ্যমে পোস্টার আঁকা শুরু করেন বিদেশ কুমার ধর। তিনি জানান, ১৯৬৫ সালে তিনিই প্রথম উর্দু সিনেমা ব্যানার হাতে আঁকেন। তার বানানো রঙিন ব্যানার ছিল ‘গুনাইবিবি’ সিনেমার। পাশাপাশি সিনেমার পোস্টার এঁকেছিলেন উর্দু ‘পূনম কিরান’ সিনেমার। যেটি ছিল প্রথম রঙিন সিনেমার পোস্টার। বলেন, মুক্তিযুদ্ধের পর থেকে ষাট শতাংশ সিনেমার হাতে আঁকা পোস্টার আমারই।

বিদেশ কুমার ধর বলেন, র‍্যাব আমাদের খুঁজে বের করে যে সম্মান দিয়েছে এই সম্মান আজ পর্যন্ত কেউ দেয়নি। তারা জানতে চেয়েছে কেন সরে গিয়েছি, কোথায় আছি, কেন আমাদের মতো শিল্পীদের মূল্যায়ন নেই। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকলে যে চিকিৎসা দেয়া হয় র‍্যাব আমাদের শেষ সময়ে পাশে এসে তেমনভাবে সেবা দিয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা মিলিয়ে আধুনিক ও ঐহিত্যের মিশেলে পোস্টার বানানোর চেষ্টা করছি।

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি. প্রযোজিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। পরিচালক দীপংকর দীপন বলেন, এটি পুরোপুরি মূল ধারার সিনেমা। এখানে অ্যাকশন, সাসপেন্স, আবেগ, প্রেম-গান সব আছে। গণমানুষকে কানেক্ট করার সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। সেই সাথে ক্লাস পিপল যেন পছন্দ করে সেই চেষ্টা আছে।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, দর্শণা বণিক, সামিনা বাশার,  শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, তাসকিন রহমান, মনোজ প্রামানিক , দীপু ইমাম, এহসানুর রহমান প্রমুখ।

Tags: অপারেশন সুন্দরবনঅ্যাকশনআবেগএহসানুর রহমানতাসকিন রহমানদীপংকর দীপনদীপু ইমামনুসরাত ফারিয়াপোস্টারপ্রেমমনির খান শিমুলমনোজ প্রামানিকরিয়াজরোশানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসামিনা বাশারসাসপেন্সসিনেমাসিয়াম
Previous Post

অধ্যাপক তাহের হত্যা মামলায় দণ্ড বহালের রায় প্রকাশ

Next Post

দলে দ্বন্দ্ব আর বহিষ্কার নিয়ে সংবাদ সম্মেলনে যা বললেন রাঙ্গা

Next Post
রাঙ্গা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

দলে দ্বন্দ্ব আর বহিষ্কার নিয়ে সংবাদ সম্মেলনে যা বললেন রাঙ্গা

বিভিন্ন বয়সের ও পেশার ব্যক্তিদের ছবি, পটভূমিতে ধূসর রঙের গ্রাফিক্স. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বেচ্ছামৃত্যু কী? গদার ছাড়াও স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT